রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
আধিপত্য বিস্তার নিয়ে হত্যা : ৪০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮ বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু ঢাকা-ভাঙ্গা এক্স‌প্রেসও‌য়েতে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যুগান্তর মাল্টিমিডিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫ সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বজ্রপাতে গৃহবধূর মৃত্যু বিএনপি নেতার আত্মীয় বলে কথা : সলেমানের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির রায় ট্রাইব্যুনালে নেওয়া হলো রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে শ্যামনগরে হাইকোর্টের নির্দেশনাকে অবজ্ঞা করে মানববন্ধন শ্যামনগর রাতের আঁধারে চলছে অবৈধ বালু উত্তোলন নূরনগরে দৃষ্টিপাত সম্পাদকের সহধর্মিনী আনোয়ারা বেগম স্মরণে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত শ্যামনগরের উপকূলীয় কালিন্চী গ্রামে চাঁদাবাজরা বেপরোয়া দৃষ্টিপাত সম্পাদকের সহধর্মিনী আনোয়ারা বেগম এর মৃত্যুতে শ্যামনগর দৃষ্টিপাত পরিবারের শোক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

গরমে দেশের বিভিন্নস্থানে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

সুন্দরবন অনলাইন ডেস্ক। / ১০৪ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১২:১৪ পূর্বাহ্ণ

প্রচণ্ড গরম ও আবহাওয়া পরিবর্তন হওয়ায় দেশের বিভিন্নস্থানে হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। হঠাৎ করে এ রোগের প্রকোপ দেখা দেয়ায় চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ঘাটতি দেখা দিয়েছে ওষুধপত্রেরও। তবে সুস্থ থাকতে প্রচুর পানি পান করার পাশাপাশি বাসি খাবার না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের।
বেডে জায়গা হয়নি, তাই মেঝেতে শুয়েই চিকিৎসা নিচ্ছেন বাগেরহাটের সদর হাসপাতালের ডায়রিয়া আক্রান্তরা। দিন দিন বেড়েই চলছে রোগীর সংখ্যা।
গেল এক সপ্তাহে ২ শতাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হন জেলা সদর হাসপাতালে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সংকট দেখা দিয়েছে স্যালাইনসহ অন্যান্য ওষুধের।
একই চিত্র ভোলায়ও। ডায়রিয়া পরিস্থিতি কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না। সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য মতে, গেল ১ সপ্তাহে ২ হাজার ২শ ৪৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে চিকিৎসা নেন ১শ ৭৮জন রোগী। পরিস্থিতি মোকাবিলায় গঠন করা হয়েছে ৭৬টি মেডিকেল টিম।
প্রচণ্ড গরম ও আবহাওয়া পরিবর্তন হওয়ায় মাগুরায়ও দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্তের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। তবে সুস্থ থাকতে, প্রচুর পানি পান করার পাশাপাশি বাসি খাওয়ার না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের।
তবে, পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে ঝালকাঠিতে। ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন ৪২ রোগী। যা গেল দু’দিনের তুলনায় অর্ধেক। তবে, স্থান সংকুলান না হওয়ায় অনেকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর