রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
আধিপত্য বিস্তার নিয়ে হত্যা : ৪০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮ বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু ঢাকা-ভাঙ্গা এক্স‌প্রেসও‌য়েতে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যুগান্তর মাল্টিমিডিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫ সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বজ্রপাতে গৃহবধূর মৃত্যু বিএনপি নেতার আত্মীয় বলে কথা : সলেমানের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির রায় ট্রাইব্যুনালে নেওয়া হলো রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে শ্যামনগরে হাইকোর্টের নির্দেশনাকে অবজ্ঞা করে মানববন্ধন শ্যামনগর রাতের আঁধারে চলছে অবৈধ বালু উত্তোলন নূরনগরে দৃষ্টিপাত সম্পাদকের সহধর্মিনী আনোয়ারা বেগম স্মরণে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত শ্যামনগরের উপকূলীয় কালিন্চী গ্রামে চাঁদাবাজরা বেপরোয়া দৃষ্টিপাত সম্পাদকের সহধর্মিনী আনোয়ারা বেগম এর মৃত্যুতে শ্যামনগর দৃষ্টিপাত পরিবারের শোক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

প্রতিবেদকের নাম / ০ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ

রাজৈর প্রতিনিধি :

মাদারীপুরের রাজৈরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন দুই শিশুসহ অন্তত ৮ জন। শুক্রবার (২০ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়ে দূরদুরান্তের যাত্রীরা। খবর পেয়ে আহতদের উদ্ধার করে মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আহতরা হলেন, ভোলার সিরাজ মাঝি (৩০), তার আড়াই বছর বয়সী ছেলে মেহেদী হাসান, মুন্নি (২০), বিল্লাল (২০), পটুয়াখালীর তরিকুল (১০), রাসেল (৩৩), নুপুর (৩০) ও আল-আমিন (৪৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঢাকা থেকে পিকআপে করে বাসাবাড়ির মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল একটি পরিবার। পথিমধ্যে রাজৈর বাসস্ট্যান্ডের কাছাকাছি আসলে অপরদিক থেকে আসা লাকড়ি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই শিশুসহ আহত হয়েছে অন্তত ৮ জন। পালিয়ে যায় ট্রাকচালক। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে তাদের বরিশাল মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর