রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
আধিপত্য বিস্তার নিয়ে হত্যা : ৪০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮ বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু ঢাকা-ভাঙ্গা এক্স‌প্রেসও‌য়েতে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যুগান্তর মাল্টিমিডিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫ সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বজ্রপাতে গৃহবধূর মৃত্যু বিএনপি নেতার আত্মীয় বলে কথা : সলেমানের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির রায় ট্রাইব্যুনালে নেওয়া হলো রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে শ্যামনগরে হাইকোর্টের নির্দেশনাকে অবজ্ঞা করে মানববন্ধন শ্যামনগর রাতের আঁধারে চলছে অবৈধ বালু উত্তোলন নূরনগরে দৃষ্টিপাত সম্পাদকের সহধর্মিনী আনোয়ারা বেগম স্মরণে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত শ্যামনগরের উপকূলীয় কালিন্চী গ্রামে চাঁদাবাজরা বেপরোয়া দৃষ্টিপাত সম্পাদকের সহধর্মিনী আনোয়ারা বেগম এর মৃত্যুতে শ্যামনগর দৃষ্টিপাত পরিবারের শোক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পূর্ণাঙ্গ সূচি

প্রতিবেদকের নাম / ৭২ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ১২:০৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : বিসিবি প্রেসিডেন্টস কাপ চলাকালীন সময়েই জানানো হয়েছিল এই টুর্নামেন্ট শেষে ৫টি দল নিয়ে আরেকটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামে নতুন এই লিগের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি প্রকাশ করে বিসিবি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর শুরু হবে পাঁচ দলের এই প্রতিযোগিতা। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর একদিন করে থাকবে বিরতি।
দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে শুক্রবার দুটি ম্যাচই ৩০ মিনিট পরে শুরু হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে লড়বে। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল যাবে পরের রাউন্ডে। ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় শুরু হবে ফাইনালের মহারণ। সেই ম্যাচ শেষেই জানা যাবে কারা হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চ্যাম্পিয়ন।

একনজরে দেখে নিন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পূর্ণাঙ্গ সূচি:
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি ২৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার প্রতিপক্ষ ফরচুন বরিশাল।
২৫ নভেম্বর ম্যাচ নেই। ২৬ নভেম্বর দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে নামবে রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা।
২৮ নভেম্বর, দিনের প্রথম ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রাম খেলবে জেমকন খুলনার বিপক্ষে। অপর ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ বরিশাল।
৩০ নভেম্বর, দিনের প্রথম ম্যাচে বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম। আর দ্বিতীয় ম্যাচে ঢাকার মুখোমুখি হবে খুলনা।
২ ডিসেম্বর, দিনের প্রথম ম্যাচে বরিশালের প্রতিপক্ষ ঢাকা। আর দ্বিতীয়টিতে রাজশাহীর বিপক্ষে খেলবে চট্টগ্রাম।
৪ ডিসেম্বর. দিনের প্রথম ম্যাচে বরিশালের মুখোমুখি হবে খুলনা। দ্বিতীয় ম্যাচে ঢাকার মোকাবেলা করবে রাজশাহী।
৬ ডিসেম্বর দিনের প্রথমটিতে চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা। দ্বিতীয়টিতে খুলনা লড়বে রাজশাহীর বিপক্ষে।
৮ ডিসেম্বর, দিনের শুরুতে খেলবে রাজশাহী ও বরিশাল। আর শেষ ম্যাচটি গড়াবে খুলনা ও চট্টগ্রমের মধ্যে।
১০ ডিসেম্বর, দিনের প্রথম ম্যাচে ঢাকার মুখোমুখি হবে খুলনা। আর দ্বিতীয়টিতে বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম।
১২ ডিসেম্বর, দিনের শুরুটা হবে রাজশাহী ও চট্টগ্রামের দ্বৈরথে। আর শেষটায় বরিশালের বিপক্ষে খেলবে ঢাকা।
১৪ ডিসেম্বর, দিনের শুরুতে এলিমিটের ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থস্থানের দল। দ্বিতীয় ম্যাচটি প্রথম কোয়ালিফায়ার। যেখানে টেবিলের শীর্ষ দলের প্রতিপক্ষ দ্বিতীয়স্থানধারী দল। ১৫ ডিসেম্বর, দ্বিতীয় কোয়ালিফায়ার। দুই দিন বিরতির পর ১৮ ডিসেম্বর, অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফাইনালের জন্য ১৯ ডিসেম্বরকে রিজার্ভ ডে রাখা হয়েছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর