শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বিএনপি নেতার আত্মীয় বলে কথা : সলেমানের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির রায় ট্রাইব্যুনালে নেওয়া হলো রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে শ্যামনগরে হাইকোর্টের নির্দেশনাকে অবজ্ঞা করে মানববন্ধন শ্যামনগর রাতের আঁধারে চলছে অবৈধ বালু উত্তোলন নূরনগরে দৃষ্টিপাত সম্পাদকের সহধর্মিনী আনোয়ারা বেগম স্মরণে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত শ্যামনগরের উপকূলীয় কালিন্চী গ্রামে চাঁদাবাজরা বেপরোয়া দৃষ্টিপাত সম্পাদকের সহধর্মিনী আনোয়ারা বেগম এর মৃত্যুতে শ্যামনগর দৃষ্টিপাত পরিবারের শোক উস্কানিমূলক কথার প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী পিটিয়ে আহত করলেন দুই চিংড়িঘের কর্মচারীকে শ্যামনগরে র‍্যাবের অভিযানে ৪৭২৫ কেজি চিনি যুক্ত ভেজাল মধু উদ্ধার মামলা থেকে জামিন নিয়ে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে চিংড়ি ঘেরের বসতবাড়ী আগুন দিয়ে জ্বালিয়ে দিলো শ্যামনগরে মৎস্য প্রকল্পের গেট ভাংচুরসহ লুটপাটের অভিযোগ দুর্বৃত্তরা পরিবারের সবাই কে আগুনে পুড়িয়ে হত্যা করতে চেয়েছিল সাতক্ষীরাতে প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভা এবং খাদ্য বিতরণ অনুষ্ঠান শ্যামনগরে খাসজমিতে ভূমিহীনদের অধিকার বিষয়ে সাংবাদিকদের অংশগ্রহণে কর্মশালা সাংবাদিক সামিউল মনিরের আম্মার দাফন সম্পন্ন :পারিবারিক গোরস্থানে সমাহিত ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে শ্যামনগরে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরার শ্যামনগরে লায়ন্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ শ্যামনগরে তিন দিন ব্যাপী শিক্ষকদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সমাপনী সাতক্ষীরাসহ দেশের ৬৩ জেলায় জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের মানববন্ধন
Notice :
বিজ্ঞপ্তি : জনপ্রিয় অনলাইন পত্রিকা সুন্দরবন নিউজ এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যাক সংবাদকর্মী আবশ্যক। 01641-530024

বিএনপি নেতার আত্মীয় বলে কথা : সলেমানের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

প্রতিবেদকের নাম / ৪৭ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক :

জেলার কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার পূয়ালী মাদারীপুর এলাকায় আদালতের স্থায়ী  নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সলেমান হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সরজমিনে জানা যায়, উপজেলার কালকিনি পৌরসভার সরেজমিনে দেখা গেছে, যে জমি নিয়ে বিরোধ চলছে সে জমিতে আদালতের নিষেধাজ্ঞার পরপরই প্রকাশ্য দিবালোকে একটি ৫তলা ফাউন্ডেশনের বিল্ডিং নির্মাণ করছে সলেমান হাওলাদার। এখনও সেখানে ইট—বালু ফেলে রাখা হয়েছে। শ্রমিকেরা স্থাপনা নির্মাণের কাজ করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কালকিনি পৌর শহরের পূয়ালী মাদারীপুর এলাকায় প্রায় চার শতক জমি নিয়ে মীর সরোয়ার আলম ও হাবীবুর রহমান হাওলাদারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। যা শেষ পর্যন্ত আদালতে গড়ায়। বিরোধপূর্ণ ভূমি হাবীবুর রহমান খোকন দরজী নামের এক ব্যক্তির নিকট বিক্রি করেন। খোকন দরজী তার স্ত্রীর নামের পাওয়ার অব এ্যাটরনী দেন। কিছু দিন পর খোকন দরজী ও তার স্ত্রী আদালতের নিষেজ্ঞা চলাকালে কালকিনির সলেমান হাওলাদার নামে এক ব্যক্তির নিকট বিক্রি করেন। অভিযোগ রয়েছে, সলেমান হাওলাদার কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খানের নিকট আত্মীয় হওয়ায় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই প্রকাশ্যে হরহামেশেই দিব্বি বহুতল ভবনের নির্মাণের কাজ করছেন। সলেমান হাওলাদার মজিদবাড়ী ভূরঘাটার ফল ব্যবসায়ী।
মামলার বাদী মীর সরোয়ার আলম বলেন, আমাদের ক্রয়কৃত সম্পত্তির মধ্যে সলেমান হাওলাদার গংরা ৩.৮৬ শতাংশ জমিতে আমাদের গাছ—গাছালি কেঁটে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করে। পরে আমি আদালতের দারস্থ হই। আদালত নালিশী ভূমিতে স্থিতাবস্থা ও নির্মাণ কাজ বন্ধ এবং শান্তি—শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ প্রদান করেন। সে আলোকে আমি স্থিতাবস্থায় থাকলেও সলেমান হাওলাদার গংরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও মাদারীপুর জেলা জজকোটে দেওয়ানী মামলা নং ৬৭/২০২৪ইং মামলায় মহামান্য আদালত নলিশী জমির ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। সলেমান হাওলাদার কে ডাক দিলে আমার লোকজনকে মারতে তেড়ে আসে এবং প্রান নাশের হুমকি প্রদান করে। আমি এর সঠিক বিচার চাই।
বিবাদী সলেমান হাওলাদার বলেন, আমি আমার জমিতে স্থাপনা নির্মাণ করছি। এই জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রশাসনের নির্দেশনা মতেই কাজ করছি। তারা সবই জানে। আমার আত্মীয় বিএনপি নেতা আঃ সালাম খান সবই ম্যানেজ করছে, সে সবই জানে।
এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ জহিরুল আলম বলেন, আদালতের আদেশে ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উভয়কে শান্তি—শৃংখলা বজায় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন ধরনের নির্মাণ কাজ না করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এখন ওই জমিতে স্থাপনা নির্মাণ করেছে কিনা তা আমার জানা নেই। তবে এ সংক্রান্ত আদালতের যেকোন আদেশ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর