শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

মামলা থেকে জামিন নিয়ে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে চিংড়ি ঘেরের বসতবাড়ী আগুন দিয়ে জ্বালিয়ে দিলো

শ্যামনগর প্রতিনিধি। / ৪৮২ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ২:২০ অপরাহ্ণ

শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন জনপদ কালিঞ্চি গ্রামে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে একদল দুর্বৃত্ত। চাঁদার দাবিতে চিংড়ি ঘের ভাঙচুর ও লুটপাট মামলায় জামিন নিয়ে গতকাল গভীর রাতে শাহাবুদ্দিন বাবুর চিংড়ি ঘেরের বসতঘরটি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। দুর্বৃত্তদের তাণ্ডবে এলাকার আইন পরিস্থিতির অবনতি হচ্ছে।

৩২ বছরের পুরানো একটি চিংড়ি প্রকল্পের পানি নিস্কাশনের কাজে ব্যবহৃত ফ্লাশিং গেট ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটে শুক্রবার বেলা একটার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি পল্লীতে। দীর্ঘদিন চাঁদার দাবিতে বিরোধের জের ধরে স্থানীয় আব্দুল গফুর ও আব্দুল মাজেদের নেতৃত্ব প্রতিপক্ষের ১৪/১৫ জন একযোগে ঐ মৎস্য প্রকল্পে হামলা চালিয়ে এমন কান্ড ঘটায়। এসময় হামলাকারীরা চিংড়ি প্রকল্পের ফ্লাশিং গেট ভাংচুরের পাশাপাশি ৮০ বিঘা আয়তনের ঐ চিংড়ি ঘেরে লুটপাট চালায়। যদিও অভিযুক্ত পক্ষের দাবি তারা শুধু গেট ভাঙচুর করলেও কোন লুটতরাজ চালায়নি।
স্থানীয় সুত্রে জানা যায় গত তিন দশক ধরে ভেটখালী গ্রামের আলহাজ্ব আবু নুর আলমের ছেলে উচ্চশিক্ষিত সাহাবুদ্দীন আহমদে বাবু কালিঞ্চি গ্রামের পৈত্রিক জমিতে চিংড়ি চাষ করে আসছে। একতা ফিস নামীয় ঐ চিংড়ি ঘেরের মালিকের সহায়তা নিয়ে প্রকল্পের পাশে প্রায় এক দশক পুর্বে স্থানীয়রা একটি মসজিদ ও কবরস্থান গড়ে তোলে।
সুত্র মতে সম্প্রতি অতিবৃষ্টিতে এলাকার অপরাপর চিংড়ি ঘেরের ন্যায় একতা ফিস নামীয় মৎস্য প্রকল্পটিও তলিয়ে যায়। এসময় অতিবৃষ্টির পানি রাস্তা ছাপিয়ে মসজিদ চত্বর সহ আশপাশের এলাকায় প্রবেশ করলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার অংশ হিসেবে শুক্রবার দুপুরে স্থানীয় একটি পক্ষ সংঘবদ্ধ হয়ে ঐ মৎস্য প্রকল্পে হামলা করে ভাংচুরের ঘটনায় ঘটায়।
ক্ষতিগ্রস্থ প্রকল্প মালিক সাহাবুদ্দীন বাবু অভিযোগ করেন, আব্দুল গফুর ও আব্দুল মাজেদ সহ তাদের লোকজন বিভিন্ন সময় নানা ধরনের সুযোগ সুবিধা দাবি করে আসছিল। সম্প্রতি তাদের কিছু দাবি-দাওয়া মেনে নিতে অস্বীকৃতি জানানোর জেরে শুক্রবার তারা চার দশক পুরানো মৎস্য প্রকল্পের গেট ভাংচুরের পর তা মাটি চাপা দিয়ে পানি নিস্কাশনের পথ বন্ধ করে দিয়েছে। এসময় হামলার সাথে জড়িতরা ৮০ বিঘা আয়তনের ঐ চিংড়ি ঘেরে ব্যাপক লুটপাট করে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরো অভিযোগ করেন আব্দুল মাজেদ, আব্দুল গফুর, আলম ছাড়াও কেরামত আলী, আলম, মেহেদী বাবু, মিজানুর রহমান মিজান, মহসীন আলী, আব্দুল আলিম বাবু, সিরাজুল ইসলাম, আব্দুস সালাম, মোহাম্মদ আলী, সামছুর রহমান, আব্দুর রহিম, আছাদুর রহমান ও শহীদ গাজী সরাসরি লাঠিশোঠা নিয়ে হামলায় নেতৃত্ব দিয়েছে।
অভিযোগের বিষয়ে হামলার নেতৃত্বদানকারী আব্দুল গফুর প্রতিবেদককে জানান, এসি ল্যান্ড সাহেবের নির্দেশে আলমের নেতৃত্বে লোকজন এসব ভাংচুর করেছে। তবে কোন লুটপাটের ঘটনা ঘটেনি।
যদিও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ জানান, চিংড়ি ঘেরে হামলাসহ গেট ভাংচুরের ঘটনা তিনি কিছু জানেন না। তার নির্দেশে কোন কিছু ঘটলে তার প্রতিনিধি উপস্থিত থাকার কথা। এ ঘটনা জানার পরে সন্ধ্যার দিকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ ঘটনাস্থলে শ্যামনগর থানার এসআই হাবিবকে পাঠান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে শ্যামনগরে ফেরার জন্য মোটরসাইকেল স্টার্ট দেওয়ার পরেই দুর্বৃত্তরা আবারো চিংড়ি ঘের আক্রমণ করে। এসময় চিংড়িঘেরের কর্মচারী সহ ৪ জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে আসতে দুর্বৃত্তরা বাধা প্রদান করে। পরে শ্যামনগর থানা পুলিশের সহযোগিতায় আহত আমজাদ৫০, ফজলু৩০, ইমরান ২২, ও জাহানারা ৩৫ কে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে শ্যামনগর থানায় চাঁদার দাবিতে একটি মামলা দায়ের হয়। এ মামলায় ৭ জন বাদে বাকি ১৭ জনের জামিন হওয়ার পরপরই সংঘবদ্ধ দুর্বৃত্তরা আজ গভীর রাতে ৮০ বিঘার চিংড়ি ঘেরের বসতঘরটি পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর