ঈদে সড়কে প্রাণ হারিয়েছেন ২৬ জন। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। ঈদের দিন শনিবার (২১ মার্চ) রাত থেকে রোববার (২২ মার্চ) সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নওগাঁ, নাটোর ও কক্সবাজারে এসব দুর্ঘটনা ঘটে বলে প্রতিনিধিরা জানিয়েছেন।
এর মধ্যে কুমিল্লায় ১২ জন, হবিগঞ্জে চারজন, ফেনীতে তিনজন, কিশোরগঞ্জে দুজন, সুনামগঞ্জে দুজন এবং নওগাঁ, নাটোর ও কক্সবাজারে একজন করে নিহত হয়েছেন।