বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক মাদারীপুরের আকাশে ‘মিসাইল’ সদৃশ্য আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা খাল খননের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে দেশ : এমপি খোকন মাদারীপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপনে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আলোচনার শীর্ষে কাউন্সিলর প্রার্থী রাসেল শনাক্ত দেড় হাজারের বেশি : হামের প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু কিশোর মারুফ হত্যা: আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী বিচার দাবিতে সড়ক অবরোধ গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বাসের ধাক্কায় প্রাণ গেল মৌচাষির

প্রতিবেদকের নাম / ৯৭ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ

মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বসন মুন্সি (২০) নামে এক মৌচাষির মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসন মুন্সি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ছোট বনগ্রামের নুর মুন্সির ছেলে।

জানা গেছে, ডাসার পান্তাপাড়া এলাকায় মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ির দিকে ফিরছিলেন বসন মুন্সি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বাউফল ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এ সময় বাসের ধাক্কায় প্রাণ যায় মৌচাষির। দুর্ঘটনার পরে ঘাতক বাস ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় গ্রামীণ সড়ক ব্যবহার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয়রা বাসটিকে আটকানোর চেষ্টা করলে, ঘাতক বাস চালক উপজেলার বাঁশতলা মোড়ে বাস রেখেই পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ বাসটিকে হেফাজতে রেখেছে। নিহত বাসন মুন্সি মধু সংগ্রহ করে তিনি জীবিকা নির্বাহ করতেন।

এ ব্যাপারে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘাতক বাসকে পাওয়া গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর