ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা সাহিত্য একাডেমি মাদারীপুর সাহিত্য সম্মেলন’। শনিবার (১৬ মে) বিকেলে জেলা শহরের সমন্বিত সরকারি অফিস ভবনের এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে এই বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান শিশুসাহিত্যিক রহীম শাহ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক ড. সন্তোষ ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী।
স্বাগত বক্তব্য ও সাংগঠনিক দিক তুলে ধরেন বাংলা সাহিত্য একাডেমির সভাপতি মিলন সব্যসাচী এবং সাধারণ সম্পাদক লিখন মাহমুদ। সমগ্র অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল এম.এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি।
আবৃত্তিশিল্পী ও সাংবাদিক আঞ্জুমান জুলিয়া এবং সুমনের যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় কবি, লেখক, সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা মাদারীপুরের সাহিত্যচর্চাকে আরও বেগবান করতে এবং তরুণ প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।