রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক : / ১০২ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ

মাদারীপুরের ডাসারে সরকারি ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির ৪২২ বস্তা চালবোঝাই একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে চালসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকটি ডাসার থানায় নেওয়া হয়।

বুধবার সকালে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা চাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করার প্রস্তুতি চলছে।

প্রশাসন ও খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, দরিদ্র নারীদের খাদ্য সহায়তার এই চালে পুষ্টিমান বৃদ্ধির জন্য বিশেষ উপাদান মেশানো থাকে এবং তা নির্দিষ্ট বস্তায় সংরক্ষিত থাকে। এই চাল খোলা বাজারে বিক্রি বা বাণিজ্যিকভাবে পরিবহন করা দণ্ডনীয় অপরাধ। জব্দ করা চাল মাদারীপুর খাদ্যগুদাম থেকে রাজৈর উপজেলায় নেওয়ার কথা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চালগুলো গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাচার করা হচ্ছিল।

অভিযুক্ত ব্যবসায়ী ও মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী দাবি করেছেন, জব্দ করা চাল তার নিজের। গোপালগঞ্জে তার একটি চালকল রয়েছে এবং সেখানেই চালগুলো নেওয়া হচ্ছিল। আঃ আহাদ মুন্সী ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মাদারীপুর জেলা কমিটির ত্রার ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

তবে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, সরকারি চাল পাচারের চেষ্টার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জিডির কপি দুদকে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর