সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক মাদারীপুরের আকাশে ‘মিসাইল’ সদৃশ্য আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা খাল খননের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে দেশ : এমপি খোকন
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ডাসার প্রতিনিধি : / ১৪ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ৮ জুন, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ

ডাসারে অপসংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসী।

সোমবার (৭ জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদারীপুরের ডাসার ও কালকিনি এলাকায় অপসংবাদিকতার প্রবণতা বেড়েছে। সাংবাদিকতার নামে কিছু ব্যক্তি মানুষকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেন তারা। তবে তারা স্পষ্ট করে বলেন, এ কর্মসূচি সাংবাদিকদের বিরুদ্ধে নয়; বরং হলুদ সাংবাদিকতা ও ভিউ-নির্ভর অপতৎপরতার বিরুদ্ধে।

বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ও অপসংবাদ ছড়িয়ে পড়ার মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং সত্য ও দায়িত্বশীল তথ্য প্রচারের দাবিতে তারা এ কর্মসূচির আয়োজন করেছেন।

তারা দাবি করেন, ডাসার ও কালকিনিতে কোনো ধরনের অপসংবাদিকতা বরদাশত করা হবে না। যারা সাংবাদিকতার অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের প্রধান মনির সরদার, মিঠু শিকদার, আব্দুস সালাম সরদার, সাবেক সেনাসদস্য জাকির হাওলাদার, হেলাল বেপারী, ফরহাদ সরদার, রেজাউল বেপারী, শাওন বেপারী, ফজলুল হক সরদার, কামরুল সরদার, কবির মাতুব্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচিতে প্রায় তিন শতাধিক সচেতন নাগরিক অংশ নেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর