আড়িয়াল খা ও কুমার নদের ওপর দিয়ে ‘মিসাইল’ আকৃতির আলোর ঝলক দেখতে পেয়েছেন স্থানীয় ও পর্যটকরা। অনেকেই সেটির ভিডিও মুঠোফোনে ধারণ করে ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, মাদারীপুর জেলার উপশহর খ্যাত মস্তফাপুরের কুমার নদে এবং আড়িয়াল খা নদের ওপরে আকাশের এক কোনায় বজ্রপাতের মতো আলোকরশ্মি ছড়িয়ে আছে। পূর্ব দিকে দ্রুত ছুটতে থাকে ‘মিসাইল’ আকৃতির আলোর ঝলকটি। কয়েক মিনিটের মাথায় অদৃশ্য হয়ে যায় সেটি।
স্থানীয়রা জানিয়েছেন, মাদারীপুর জেলার উপশহর খ্যাত মস্তফাপুরের কুমার নদে এবং আড়িয়াল খা নদের ওপর দিয়ে আজ সন্ধ্যায় দ্রুতগতিতে দক্ষিণ দিকে ছুটে গেছে ‘মিসাইল’ আকৃতির এক আলোর ঝলক। দৃশ্যটি দাঁড়ানো পর্যটকের পাশাপাশি শহরের বাসিন্দারা বাসাবাড়ির ছাদে দাঁড়িয়েও প্রত্যক্ষ করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।