শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তরা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তরা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’

এস. এম. রাসেল : / ১৮ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ

মাদারীপুর জেলায় বিচার বিভাগীয় কার্যক্রম তরান্বিতকরণ এবং বিচারবিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সের সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ রোকনুজ্জামান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, পারিবারিক আদালতের বিচারক, জেল সুপার, কোর্ট পুলিশ পরিদর্শক, সকল থানার অফিসার ইনচার্জসহ মাদারীপুর
জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি, সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর এবং মাদারীপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। কনফারেন্সে ফৌজদারী কার্যবিধির সাম্প্রতিক সংশোধনী অনুযায়ী অন্তর্বতীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল সংক্রান্ত বিধান, সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা, পুলিশ কর্তৃক মামলায় সাক্ষী উপস্থিতকরণ, আসামী ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিতকরণ পুলিশ হেফাজতে রক্ষিত আলামতসমূহ নিষ্পত্তিকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আসামীকে প্রবেশনে প্রেরণসহ কিশোর গ্যাং রোধে করণীয় বিষয়টিও গুরুত্বের সাথে আলোচিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ, রোকনুজ্জামান মহোদয় উনার বক্তব্যে বলেন-‘‘ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা পুলিশ প্রশাসনকে কিভাবে সাহায্যে করতে পারি-এ বিষয়ে আলোচনা করার জন্যই এই সম্মেলন।’’
মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বক্তব্য প্রদানকালে বলেন, ‘‘সুবিচার নিশ্চিত করতে আমাদের মধ্যে সমন্বয় প্রয়োজন। আমরা জনকল্যাণ নিশ্চিত করতেই এখানে কাজ করতে এসেছি।’’
পি.বি.আই গোপালগঞ্জ (মাদারীপুরের দায়িত্বে) এর পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিটু বক্তব্য প্রদানকালে বলেন, ‘‘মামলায় যেন অযথা বিলম্ব না হয়, সে বিষয়ে আমরা আন্তরিকতার সাথে অনুসন্ধান করছি।’’
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, ‘‘অপরাধ দমনে আমরা সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই।’’
সম্মেলনে উপস্থিত পুলিশ কর্তকর্তাগণ মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বিজ্ঞ বিচারকগণ আইনি পরামর্শ প্রদানের মাধ্যমে সেগুলো সমাধানের দিক নির্দেশনা প্রদান করেন।
সম্মেলন শেষে, সম্মানিত সভাপতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট্র, মোঃ ইলিয়াস রহমান মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মাদারীপুর জেলার ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচারক, পুলিশসহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সমন্বয় বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর