বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত

মোঃ হেমায়েত হোসেন খান : / ২ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন, র‍্যালী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৫ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালতের র‍্যালী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি ইউনিয়নের ধুলগ্রাম বাজার হয় বিভিন্ন অলিগলিতে প্রবেশ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন র‍্যালী ও কুইজ প্রতিযোগিতার সভাপতিত্ব করেন বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান। অনুষ্ঠানে চেয়ারম্যান মজিবুর রহমান খান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন ছোট ছোট দেওয়ানী এবং ফৌজদারি বিরোধ গুলো থানা বা আদালত মুখী না হয়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালতের মামলা গুলো নিষ্পত্তি করার জন্য পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে যে মামলা গুলো হয় সে গুলো তিন লক্ষ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আলিউল হাসানাত খাঁন। তিনি গ্রাম আদালতের আইন বিধি নিয়ে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে গ্রাম আদালতের ভিডিও শোর মাধ্যমে যে নাটক দেখানো হয় সেখান থেকে প্রশ্ন করা হলে অংশগ্রহণকারীরা উত্তর দেয় এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ কবির হাওলাদার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আল আমিন হোসেন, সংরক্ষিত আসনের ইউপি সদস্য মিনু খানম সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার এবং এলাকার সাধারণ জনগণ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রাম পুলিশগণ।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর