শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক মাদারীপুরের আকাশে ‘মিসাইল’ সদৃশ্য আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা খাল খননের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে দেশ : এমপি খোকন মাদারীপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপনে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আলোচনার শীর্ষে কাউন্সিলর প্রার্থী রাসেল শনাক্ত দেড় হাজারের বেশি : হামের প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু কিশোর মারুফ হত্যা: আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী বিচার দাবিতে সড়ক অবরোধ গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : / ৩ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ

মাদারীপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সকাল ০৮.০০ ঘটিকায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।উক্ত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন মোঃ হাবিবুর রহমান,পুলিশ সুপার, মাদারীপুর। পুলিশ সুপার মহোদয় ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।
পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শনান্তে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা,পরিষ্কার পরিচ্ছন্নতা,জনসাধারণের সাথে উত্তম ব্যবহার এবং পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বানসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উক্ত মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন মোঃ সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল),মাদারীপুর।
উক্ত মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সের,যানবাহন শাখা পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয়ের কাছে পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় তাদের দাবি-দাওয়া এবং সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দাবি-দাওয়া পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি মাদারীপুর জেলার সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পর্যালোচনায় জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা,গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদার করার নির্দেশ প্রদান করে সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। বিগত মাসে রুজুকৃত মামলাসমূহ “কেইস টু কেইস” বিশ্লেষণ,ওয়ারেন্ট তামিল,মাদক উদ্ধার এবং মাসিক ভালো পারফর্মেন্স বিবেচনা করে পুলিশ পরিদর্শক, এসআই ও এএসআই দের মূল্যায়ন করে পুরস্কৃত করা হয়।
আয়োজিত মাস্টার প্যারেড,মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলা পুলিশ মাদারীপুরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর