বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা

নিজস্ব প্রতিবেদক : / ৭৫ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর শশিকর কালিবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী চড়ক গাছ খেলা ও বৈশাখী মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই আয়োজন।

মেলার শেষ দিন আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত চড়ক গাছ খেলা। এ সময় পাঁচজন যুবকের পিঠে বড় বড় লোহার তৈরি বড়শি ফোঁড়ানো হয়। তাদের মধ্যে দুইজনকে দড়ির সঙ্গে বড়শি দিয়ে বেঁধে চক্রাকারে ঘোরানো হয়। যা দেখতে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মাঝে সৃষ্টি করে কৌতূহল ও বিস্ময়।

স্থানীয়দের ভাষ্য, হিন্দু ধর্মাবলম্বীরা এই চড়ক গাছ খেলাকে পূজা হিসেবে পালন করে থাকেন। ভক্তি ও আস্থার জায়গা থেকে তারা প্রতিবছর করে থাকেন এই আয়োজন।

জানা গেছে, প্রায় ৩০০ বছর আগে থেকে এই এলাকায় চড়ক গাছ খেলা ও বৈশাখী মেলার প্রচলন রয়েছে। যা ধরে রেখেছে আজও ঐতিহ্য। তবে এ বিষয়ে রয়েছে ভিন্ন মতও। সচেতন মহলের কেউ কেউ মনে করেন, প্রাচীনকালে রাজারা খাজনা দিতে ব্যর্থ প্রজাদের এ ধরনের শাস্তি দিতেন। সময়ের পরিবর্তনে সেই প্রথা উৎসবের রূপ নিয়েছে বলেও ধারণা করা হয়।

মেলায় বিভিন্ন গ্রামীণ পণ্য, খেলনা, মিষ্টান্ন ও নানান বিনোদনের আয়োজন ছিল। যা স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকার মানুষেরও হয়ে ওঠে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু।

মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেছেন, ‘চড়ক গাছ খেলা একটি ভিন্নধর্মী আয়োজন। এটি পরিচালনায় সাহসিকতা প্রয়োজন এবং আয়োজকদের নিরাপত্তা বিষয়েও সচেতন থাকতে হয়।’

ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির সমন্বয়ে এই চড়ক গাছ খেলা ও বৈশাখী মেলা প্রতি বছরই এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর