সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডাসারে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত এবার ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান মাদারীপুরে থানা ঘেরাও করে হত্যা মামলার ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৭ ডাসারে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শহরের শকুনি লেকের সৌন্দর্য ফেরাতে উচ্ছেদ যৌথ অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

প্রতিবেদকের নাম / ১৬৪ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (২২ মার্চ) দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওই দিন ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার পর বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। স্মৃতিসৌধ থেকে ফিরে দলের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এর আগে ২৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই সভায় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেবেন। দিবসটি উপলক্ষ্যে বিএনপি ইতিমধ্যে বিশেষ পোস্টার প্রকাশ করেছে এবং পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রুহুল কবির রিজভী জানান, কেন্দ্রের পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে আলোচনা সভা ও সংশ্লিষ্ট কর্মসূচির আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও তাদের নিজস্ব কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত এই কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর