শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছাত্রদল নেতার উপর হামলার দায় অস্বীকার করে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ফুলের শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদের নবাগত প্রশাসক মাশুকুর রহমান বাসের ধাক্কায় প্রাণ গেল মৌচাষির স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলীগ নেতার ঈদে সড়কে প্রাণ গেল ২৬ জনের আধিপত্য বিস্তার নিয়ে হত্যা : ৪০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮ বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু ঢাকা-ভাঙ্গা এক্স‌প্রেসও‌য়েতে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যুগান্তর মাল্টিমিডিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫ সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম / ৩১ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ

 স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পৌরসভা ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগের পরিকল্পনা সরকারের নেই। 

 

বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ তদারকি শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত- স্থানীয় সরকারের যেসব প্রতিষ্ঠানে এডিসি, ইউএনওরা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা খুব শিগগিরই নির্বাচন দিয়ে দেব। সেই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তারাই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্ব করবেন।

মীর শাহে আলম বলেন, ৮ কোটি টাকার সড়ক ও ৭ কোটি টাকার ব্রিজের মূল অবকাঠামো নির্মাণ হলেও শুধু সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে পরিদর্শন এবং জনগণের ভোগান্তি দূর করতে ব্রিজটি চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন। অ্যাপ্রোচ সড়ক না হওয়া জনগণের টাকায় নির্মিত এ ব্রিজটি কাজে আসছে না। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক বাস্তবায়নের কাজ সম্পন্ন করা হবে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি করা হয়েছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর