এস. এম. রাসেল :
মাদারীপুর জেলা পরিষদের নবাগত প্রশাসক জননেতা খোন্দকার মাশুকুর রহমান মাশুক ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। সোমবার রাতে মাদারীপুর সার্কিট হাউজে এলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আগামীকাল মঙ্গলবার তিনি মাদারীপুর জেলা পরিষদ কার্যালয়ে যাবেন।
মাদারীপুর সার্কিট হাঊজে মাশুকুর রহমান মাশুক পৌছালে জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা মহিলাদলের সভাপতি তানিয়া আক্তার লাইজু, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও নাকসু’র সাবেক ভিপি ছরোয়ার হোসেন, যুবদল নেতা মোঃ কামাল সরদার, মস্তফা মাতুব্বর, আবুল বাশার, বেলায়েত হোসেন, শওকত সরদার, সাংবাদিক জসিম গৌড়া তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
নবাগত প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।