সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাসের ধাক্কায় প্রাণ গেল মৌচাষির স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলীগ নেতার ঈদে সড়কে প্রাণ গেল ২৬ জনের আধিপত্য বিস্তার নিয়ে হত্যা : ৪০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮ বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু ঢাকা-ভাঙ্গা এক্স‌প্রেসও‌য়েতে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যুগান্তর মাল্টিমিডিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫ সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বজ্রপাতে গৃহবধূর মৃত্যু বিএনপি নেতার আত্মীয় বলে কথা : সলেমানের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির রায় ট্রাইব্যুনালে নেওয়া হলো রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বাসের ধাক্কায় প্রাণ গেল মৌচাষির

প্রতিবেদকের নাম / ০ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ

মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বসন মুন্সি (২০) নামে এক মৌচাষির মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসন মুন্সি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ছোট বনগ্রামের নুর মুন্সির ছেলে।

জানা গেছে, ডাসার পান্তাপাড়া এলাকায় মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ির দিকে ফিরছিলেন বসন মুন্সি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বাউফল ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এ সময় বাসের ধাক্কায় প্রাণ যায় মৌচাষির। দুর্ঘটনার পরে ঘাতক বাস ঘটনাস্থল দ্রুত ত্যাগ করে ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় গ্রামীণ সড়ক ব্যবহার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয়রা বাসটিকে আটকানোর চেষ্টা করলে, ঘাতক বাস চালক উপজেলার বাঁশতলা মোড়ে বাস রেখেই পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ বাসটিকে হেফাজতে রেখেছে। নিহত বাসন মুন্সি মধু সংগ্রহ করে তিনি জীবিকা নির্বাহ করতেন।

এ ব্যাপারে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘাতক বাসকে পাওয়া গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর