বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ইরানের পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড

প্রতিবেদকের নাম / ১৬৫ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৭:৫৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:  

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহত হয়নি এবং স্থাপনার কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে আজ বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা দেশটিতে যে কয়েকটি পারমাণবিক স্থাপনা নজরদারিতে রেখেছে এক লাখ বর্গমিটার এলাকাজুড়ে অবস্থিত ৮ মিটার ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা সেগুলোর একটি। রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের এই স্থাপনায় অগ্নিকাণ্ডের তথ্য প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ইরানের আণবিক শক্তি সংস্থা।

সংস্থাটির মুখপাত্র বেহরুজ কামালবন্দি দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সিকে বলেছেন, পারমাণবিক ওই স্থাপনায় কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি। স্থাপনাটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নাতাঞ্জ শহরের গভর্নর রমজান আলী ফেরদৌসি বলেছেন, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিনির্বাপন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য তিনি দিতে পারেননি।

ইরানের আণবিক শক্তি সংস্থার একদল বিশেষজ্ঞ পারমাণবিক ওই স্থাপনার অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছেন।

দেশটির সরকারি সংবাদসংস্থা আইআরএনএকে বেহরুজ কামালবন্দি বলেন, ‘দূষণ ছড়ানোর কোনও শঙ্কা নেই। কারণ এই স্থাপনাটির একটি ক্ষেত্র নিস্ক্রিয় ছিল এবং সেটি নির্মাণাধীন থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো স্থাপনায় এর কোনও প্রভাব পড়েনি।’

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর