মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক মাদারীপুরের আকাশে ‘মিসাইল’ সদৃশ্য আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা খাল খননের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে দেশ : এমপি খোকন মাদারীপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপনে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আলোচনার শীর্ষে কাউন্সিলর প্রার্থী রাসেল শনাক্ত দেড় হাজারের বেশি : হামের প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু কিশোর মারুফ হত্যা: আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী বিচার দাবিতে সড়ক অবরোধ গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

এস. এম. রাসেল : / ১০২ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ

ঋতুচক্রের আবর্তনে নতুনের বার্তা নিয়ে প্রকৃতিতে এসেছে আরও একটি নতুন বছর। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে মাদারীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩-কে।

সকালে শহরের ‘স্বাধীনতা অঙ্গন’ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের (ডিসি) বাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বৈশাখী সাজে সজ্জিত সব বয়সী মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে গ্রাম বাংলার এক জীবন্ত প্রতিচ্ছবি। বাহারি প্ল্যাকার্ড, ফেস্টুন আর লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ মিছিলে ভিন্ন মাত্রা যোগ করে।

জেলা প্রশাসন আয়োজিত এই আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মিজ্ মর্জিনা আক্তার, জেলা প্রশাসক, মাদারীপুর। মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার, মাদারীপুর।

এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে অংশ নেন।

বর্ষবরণ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নাচ ও কবিতা আবৃত্তির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বৈশাখ মানেই নবজাগরণের প্রতীক; এই উৎসব আমাদের হৃদয়ে নতুন আশা ও সম্প্রীতির সঞ্চার করবে।

সার্বজনীন এই উৎসবকে নির্বিঘ্ন করতে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুরো উৎসবস্থল ও শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে সাধারণ মানুষ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবের আনন্দ উপভোগ করতে সক্ষম হন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর