বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

স্বাস্থ্যবিধি মেনে ৩ আগস্ট পর্যন্ত চলবে অফিস ও গণপরিবহন

প্রতিবেদকের নাম / ১৩৭ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ১ জুলাই, ২০২০, ৬:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

করোনা পরিস্থিতিতে আগামী ৩ আগস্ট পর্যন্ত সীমিত আকারে সরকারি-বেসরকারি অফিস ও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার (৩০ জুন) রাতে বিষয়টি জানান তিনি।

তিনি বলেন, এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। তবে এখন দোকান ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৪টা পর্যন্ত খোলা থাকলেও কাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। আর কোরবানির পশুর হাটের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে যে সিদ্ধান্ত নেবে সেভাবেই চলবে।

এর আগে মার্চ মাসের শুরুতে দেশে করোনা আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয়। পরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, গত ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। পরে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেওয়া হয়, চালু করা হয় গণপরিবহন। পরে এ ব্যবস্থা ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়। সেই মেয়াদ গতকাল শেষ হলে আজ থেকে নতুন নির্দেশনা অনুযায়ী চলবে অফিস ও গণপরিবহন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর