শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক মাদারীপুরের আকাশে ‘মিসাইল’ সদৃশ্য আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা খাল খননের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে দেশ : এমপি খোকন মাদারীপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপনে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আলোচনার শীর্ষে কাউন্সিলর প্রার্থী রাসেল শনাক্ত দেড় হাজারের বেশি : হামের প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু কিশোর মারুফ হত্যা: আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী বিচার দাবিতে সড়ক অবরোধ গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস

মোঃ জসিম গৌড়া / ১৩৪ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ

সংরক্ষিত মহিলা আসনে হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় মাদারীপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সাদারীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুর নেতৃত্বে আয়োজিত এ মিছিলটি শহরের কেন্দ্রীয় মুক্তমঞ্চ এলাকা থেকে শুরু হয়। ঢোলের তালে তালে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। ভর দুপুরের তীব্র রোদ ও অস্বস্তিকর গরম উপেক্ষা করেই নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। দীর্ঘ সময়ের এ কর্মসূচিতে ঘাম ঝরিয়েও তাদের উৎসাহ-উদ্দীপনায় কোনো ঘাটতি দেখা যায়নি। এসময় অংশগ্রহণকারীরা একে অপরকে রং ছিটিয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন, ফলে পুরো মিছিলটি উৎসবমুখর পরিবেশে রঙিন হয়ে ওঠে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান বাজার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু। তিনি হেলেন জেরিন খানের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন মাদারীপুর জেলার জন্য সম্মানের বিষয়। পাশাপাশি তিনি শহরের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত মাদারীপুর গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। পুরো সময়জুড়ে শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর