শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে বিএনপি সরকার- এমপি খোকন তালুকদার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ দশ লাখ টাকা অসহায় পরিবারের মাঝে প্রদান ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ‘নারী হুইপ’ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন হেলেন জেরিন খান : আনন্দে ভাসছে মাদারীপুরের তৃণমূল নেতাকর্মী বাংলা সাহিত্য একাডেমি `মাদারীপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত রাজৈরে পাওনা টাকা নিয়ে মারধর, একজনের মৃত্যু নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিমের বাবার দাফন সম্পন্ন আওয়ামীলীগ নেতা শফিক খান ও বঙ্গবন্ধু পরিষদের আসাদুজ্জামান লিটন আটক মাদারীপুরের আকাশে ‘মিসাইল’ সদৃশ্য আলোর ঝলক, স্থানীয়দের উদ্বেগ হেলেন জেরিন খানকে মন্ত্রী পরিষদে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা খাল খননের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে দেশ : এমপি খোকন মাদারীপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপনে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আলোচনার শীর্ষে কাউন্সিলর প্রার্থী রাসেল শনাক্ত দেড় হাজারের বেশি : হামের প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

মাদারীপুরে বাস চাপায় শিশুর মৃত্যু, মহাসড়ক অবরোধ

মোঃ জসিম গৌড়া / ৩ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ৬ জুন, ২০২৬, ১:০৮ পূর্বাহ্ণ

কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় বাসচাপায় আলিশা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিশা ইতালি প্রবাসী আবুল ঘরামীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাদা মোতালেব মেম্বারের সঙ্গে ভূরঘাটা বাজারে বেড়াতে ও মিষ্টি খেতে গিয়ে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির বাসের চাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে তারা ভূরঘাটা এলাকায় টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করেছিলেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা রোধে দ্রুত সড়কটি ছয় লেনে উন্নীত করা প্রয়োজন। এতে প্রাণহানি ও দুর্ঘটনার ঝুঁকি কমবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর