রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

অবশেষে সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তার ধার থেকে উদ্ধার হওয়া সদ্যজাত শিশু মহারাজ এর দত্তক পেলেন এক শিক্ষক দম্পতি

প্রতিবেদকের নাম / ১০১ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ৬:৩৬ অপরাহ্ণ

আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তার ধারে বাজারের ব্যাগ থেকে উদ্ধার হওয়া সদ্যজাত শিশু মহারাজ এর দত্তক পেলেন এক শিক্ষক দম্পতি। মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই শিক্ষক দম্পতির কাছে আনুষ্ঠনিকভাবে শিশুটিকে হস্তান্তর করেন শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান।

এর আগে গতকাল সোমবার সাতক্ষীরা শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান শিশুটিকে ওই শিক্ষক দম্পতির কাছে দত্তক দেয়ার জন্য কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সংক্রান্ত একটি চিঠিও পান দত্তক গ্রহীতা তালা উপজেলার রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রাণী চৌধুরী ও তার স্বামী যশোরের সাগরদাঁড়ি কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার বরুণ কুমার পাল। চিঠিটি পেয়ে তারা আজ দুপুরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে নিয়ে আসেন।

আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, যেহেতু সদ্যজাত শিশুটিকে কালিগঞ্জের গোলখালি শ্মশানের কাছে রাস্তার ধারে ব্যাগে পাওয়া যায় সেহেতু শিশুটি হিন্দু সম্প্রদায়ের পরিবারের বলে অনুমিত হয়। এই বিবেচনায় মোট ২৯ টি আবেদনপত্র থেকে যাচাই বাছাই করে কেবলমাত্র আর্থিক অবস্থা বিবেচনা না করে সামাজিক ধর্মীয় ও অন্যান্য দৃষ্টিকোন থেকে আদালত শিশুটির সাতক্ষীরার কালিগঞ্জের গোলখালি শ্মশানের কাছে রাস্তার ধারে বাজারের ব্যাগে এক ঘন্টা আগে ভূমিষ্ঠ হওয়া একটি নবজাতক কে বা কারা ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে শিশুটিকে প্রথমে সার্জিকাল ক্লিনিক ও পরে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা ফুটফুটে এই শিশুটির নাম রাখেন ‘মহারাজ’। শিশুটিকে দত্তক পেতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অীফসার মনিরুজ্জামান রাসেলের নেতৃত্বে গঠিত শিশু কল্যাণ বোর্ডের কাছে মোট ২৯টি আবেদনপত্র জমা পড়ে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর