রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

আমরা শ্যামনগর বাসীর আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

প্রতিবেদকের নাম / ১৯৫ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ৮ মার্চ, ২০২১, ৯:১১ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে গতকাল রোববার বিকাল ৫ টায় আমরা শ্যামনগর বাসীর আয়োজনে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দৈনিক জাগরণের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আলহাজ্ব আকবর কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাড. জহুরুল হায়দার বাবু।

শ্যামনগর উপজেলা তরুণলীগের সভাপতি আব্দুর রবের সঞ্চালনায় প্রধান অতিথি সদর চেয়ারম্যান এ্যাড: জহুরুল হায়দার বাবু তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালির স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাশিমাড়়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নূরনগর ইউনিয়ন সম্পাদক সোহেল রানা, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী,আওয়ামী লীগ নেতা রবীন্দ্রনাথ বিশ্বাস, প্রভাষক অলিউর রহমান, যুবনেতা আহসানুর রহমান, সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুস সবুর সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরবর্তীতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর সরকারি মহসীন কলেজের পেশ ইমাম মুফতি রবিউল ইসলাম। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর