শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

আমেরিকা প্রবাসী বাঙালি অণুজীববিজ্ঞানী ডক্টর আবু সিদ্দিকীর গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা, জমির দলিল ও সোনা লুট।

স্টাফ রিপোর্টার / ১৭৪ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ১:৪০ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর পল্লীতে শনিবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আমেরিকা প্রবাসী বাঙালি অণুজীববিজ্ঞানী ডঃ আবু সিদ্দিকীর গ্রামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ি থেকে ২৪ ভরি সোনা, নগদ ৩ লাখ টাকা ও জমির সকল দলিল দস্তাবেজ লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।

ডাকাতির সময় হাজী আশরাফ আলীর বড় ছেলে আব্দুস সাত্তার বাড়িতে ছিলেন। তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক ১২ টার পরে পাঁচ সদস্যের একটি ডাকাত দল তাদের ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে তাদের তিনজনকে জিম্মি করে একটি অন্ধকার ঘরে আবদ্ধ করে রাখে। মুখোশ পরা পাঁচজন ডাকাত তাদের পশ্চিম দিকের পুরানো বিল্ডিংয়ের কাঠের জানালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। তারপর নতুন বিল্ডিং এর দরজার হ্যাজবোল্ড ভেঙে ঘরে প্রবেশ করে তাঁর গলা চেপে ধরে। সে সময় ডাকতরা বাড়ির কোথায় কী আছে জানতে চায়।তারপর একটি ঘরে বৈদ্যুতিক আলো নিভিয়ে তাদেরকে আটকে রাখে। একপর্যায়ে বাড়ির সবকিছু তছনছ করে ডাকাতরা। তারা চারটি আলমারি, দুইটি ওয়ারড্রপ, স্টিলের ড্রাম ভেঙে সেখান থেকে জমির সকল দলিল দস্তাবেজ, নগদ ৩ লাখ টাকা এবং ২৪ ভরি সোনা লুট করে ডাকাতরা সেহেরীর আগে পালিয়ে যায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী শহীদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন কাজী শহিদুল হক।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর