বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এর আলোচনা সভা

প্রতিবেদকের নাম / ৮২ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ৫:৩৬ অপরাহ্ণ

আহসান উল্লাহ,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুপার সাইক্লোন আম্পানে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের মানুষ আজ পানি বন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এই অঞ্চল কে বাঁচাতে হলে টেকসই বেড়িবাঁধ এর বিকল্প নেই। টেকসই বেড়িবাঁধ নির্মাণের অর্থ যাহাতে দ্রুত পাওয়া যায় সেজন্য প্রয়োজনে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে রেজুলেশন করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। পরিবেশের ভারসাম্য ও দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বরণ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর