শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছাত্রদল নেতার উপর হামলার দায় অস্বীকার করে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ফুলের শুভেচ্ছায় সিক্ত জেলা পরিষদের নবাগত প্রশাসক মাশুকুর রহমান বাসের ধাক্কায় প্রাণ গেল মৌচাষির
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

আশাশুনিতে উদ্যোক্তা তৈরির যুব প্রতিবন্ধীদের অনলাইন যুব সম্মেলন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা প্রতিনিধি: / ১০৬ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ৬:৩১ অপরাহ্ণ

আশাশুনিতে সুযোগ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা পারে ঘুরে দাঁড়াতে” এই শ্লোগানকে সামনে রেখে ডি আর আর এ প্রথমবারের মতো আয়োজন করে যুব প্রতিবন্ধীদের অনলাইন সম্মেলন। রবিবার সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে। উদ্যোক্তা বা উদ্যোগে আগ্রহী হয়ে তাদের স্বপ্ন পুরণের জন্য এ সকল প্রতিবন্ধী ব্যক্তিরা যুব সম্মেলনে নাম রেজিস্ট্রেশন করে ছিল। সকল প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্য হতে মাত্র ২০ জন সফল উদ্যোক্তা নির্বাচন করে প্রত্যেককে ১০,০০০/-(দশ হাজার) টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এ সম্মেলনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান। ডি আর আর এ, লিলিয়ানা ফন্ডস, লিংক এশিয়া, মুসলিম এইড, লাবিব গ্রুপ এর যৌথ উদ্যোগে মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই।
আইডিয়াল, পারুলিয়া, দেবহাটা, সাতক্ষীরা এর আশাশুনিতে প্রাইড প্রকল্প হতে দুই জন যুব প্রতিবন্ধী ব্যক্তি যুব সম্মেলনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন। সুজানা ইয়াসমিন ১ম স্থান ও মোঃ হানজালা সরদার ১৬তম স্থান। ডি আর আর এ এর সহযোগিতায়, আইডিয়াল এর বাস্তবায়নে আশাশুনি উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জনাব মীর আলীফ রেজা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রকল্প সুপারভাইজার সুব্রত বাছাড় এর উপস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব গাজী সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ সাইদুল ইসলাম, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমিদ সিদ্দিকী, মেহেদী কায়সার, ডি আর আর এ এর কর্মকর্তা, সিরাজুল ইসলাম, নজিফা খাতুনসহ বিজয়ী প্রার্থীদের অভিভাবক গণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড ফেসিলিটেটর দেবাশীষ চক্রবর্তী।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর