বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

আশাশুনিতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম / ১৬২ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৮:৩৯ অপরাহ্ণ

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আশাশুনিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় যুবলীগের অস্থায়ী কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সদর ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

ইউনিয়ন যুবলীগের সভাপতি তৈবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান।

সহসভাপতি নাহিদউজ্জামান নাহিদের পরিচালনায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা পরেশ অধিকারি, এমএম সাহেব আলী, আনিছুর রহমান বাবলা, দীপন কুমার মণ্ডল, কুদ্দুস হাওলাদার, আহসান উল্লাহ বাবলু, ইমরান হোসেন, গাউছুল আযম, রানা, আক্তারুল, উজ্জ্বল, স্বপন, নরেশ কুমার, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, যুগ্মসম্পাদক মিজানুর রহমান মিজান, রাজ, আলামিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন- ১৯৭২ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশান মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই যুবলীগের জন্ম হয়েছিল। চার যুগ ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে সংগঠনটি আজ দেশের বৃহত্তম যুবসংগঠনে পরিনত হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। দেশকে আরও একধাপ এগিয়ে নিতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে দেশ সেবায় এগিয়ে আসতে হবে।

আলোচনা শেষে কেক কেটে ও মিষ্টিমুখ করে দিবসটির আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘোষণা করা হয়।##

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর