শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

আশাশুনিতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানীর ঘটনায় প্রি-ক্যাডেটের প্রধান শিক্ষক আটক

প্রতিবেদকের নাম / ১৫২ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১২:৩২ পূর্বাহ্ণ

আসাদ উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনিতে ৬ষ্ঠ এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানীর ঘটনায় কে.বি.এ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার বেলা ১০টার দিকে আশাশুনি উপজেলা সদরের কোদন্ডা গ্রামে। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে শিক্ষক মইনুর ইসলামকে গ্রেপ্তার করেছে। এজাহার সুত্রে জানাগেছে, ঘটনার সময় ছাত্রীর পিতা-মাতা বাঁশ কাটার কাজে বাড়ীতে না থাকার সুযোগে কোদন্ডা গ্রামের মৃত বাবর আলী কারিকরের পুত্র মঈনুর ইসলাম তাদের বাড়ীতে যায়। ছাত্রী যথানিয়মে শিক্ষকের সাথে কুশল বিনিময় করে বারান্দায় চেয়ারে বসতে দেয়। এক পর্যায়ে মইনুর অভিভাবকদের অবস্থান জেনে শুনে আচ করে ছাত্রীকে কথা আছে বলে ঘরের ভেতরে ডেকে নেয়। কোমলমতি শিশু ছাত্রী (!) সরল মনে শিক্ষকের ডাকে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর মঈনুর মেয়েটিকে ঝাপটে ধরে চুমু খেয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী ঘটায়। এক পর্যায়ে মঈনুর মেয়েটির বাড়ী থেকে বেরিয়ে যায়। এরপর মেয়েটি তার ঢাকায় থাকা বড় বোনের সাথে মোবাইলে কথা বলার পর ঘটনাটি জানাজানি হয়। বেলা ১২টার দিকে মঈনুর পুনরায় মেয়েটির বাড়ীতে আসলে বাড়ীর লোকজন থানা পুলিশকে জানায়। থানা অফিসার ইনচার্জ গোলাম কবির সঙ্গীয় ফোর্স নিয়ে মেয়েটির বাড়ী যেয়ে মঈনুর ইসলামকে আটক করে এবং ভিকটিমকে থানা নিয়ে আসে। এ ঘটনায় মেয়েটি নিজেই বাদী হয়ে মঈনুর কে আসামী করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-১০, তাং-০৯/১০/২০২০। এ ব্যাপারে শিক্ষক মঈনুর ইসলাম জানান, আমি মেয়েটির বাড়ী যায় এবং স্কুলের বেতনের কথা বলি। ছাত্রীটি বলেন, আমার বাবা মা বাড়ী নেই। এরপর আমি আমার বাড়ীতে ফিরে আসি। ছাত্রীটি মেধাবী হওয়ায় ছোট বেলা থেকে আমি তাকে কোলে পিঠে করে যত্ন করি। শ্লীলতাহানীর ঘটনা অমুলক। শ্লীলতাহানীর ঘটনা শুনে কোদন্ডা গ্রামের জনৈক এক ব্যক্তির সঙ্গে সরল বিশ্বাসে আমি পুনরায় মেয়েটির বাড়ীতে আসি। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে আমাকে আটক করে। এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বলেন, ভিকটিমের জবানবন্দী নিয়েছি, মামলা এজাহার ভুক্ত হয়েছে। আরও অধিকতর তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর