সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ইয়াসের আঘাত, সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিরূপণে চার কমিটি

সাতক্ষীরা প্রতিনিধি। / ১৩০ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ২৮ মে, ২০২১, ১১:০১ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় ‘ইয়াস ও পূর্নিমার অস্বাভাবিক জোয়ারে অতিরিক্ত পানির প্রভাব পড়েছে সুন্দরবনে। এতে ক্ষয়ক্ষতি নিরূপণে ৪টি কমিটি গঠন করা হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার অর্ন্তগত বন বিভাগের ৪টি রেঞ্জ এলাকা। যার দুটি বাগেরহাটে অবস্থিত।

ইতিমধ্যে সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে কমিটির কর্মকর্তারা। সুন্দরবনের খুলনা জেলার নলিয়ান ও সাতক্ষীরা জেলার বুড়িগোয়ালিনী রেঞ্জেও একই ভাবে সেখানকার ক্ষয়ক্ষতি নিরুপনে কার্যক্রম শুরু করা হয়েছে।
এদিকে পূর্ব সুন্দরবন বিভিন্ন এলাকা থেকে ৪টি মৃত ও ১টি জীবিত হরিণ উদ্দারের কথা নিশ্চিত করেছে সুন্দরবন পূর্ব বনবিভাগ। ঝড় ও জলোচ্ছাসে সুন্দরবনের ১৯টি জেটি, ১০টি অফিস, ৪টি জলোযানসহ বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, বনের দূর্গম এলাকায় সবার সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি, প্রাথমিক ভাবে যাদের সাথে কথা হয়েছে সে অনুযায়ী ইতিমধ্যে বনের বিভিন্ন এলাকা থেকে ৪টি মৃত ও ১টি জীবিত হরিন উদ্ধার হয়েছে।

ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব বনবিভাগের ১৯টি জেটি, ৬টি জলযান, ১০ অফিস ও স্টেশনে টিনের চালা উড়ে গেছে, ভেঙে গেছে ২টি টাওয়ার ,২৪টি পাটাতনের রাস্তা। ৯ টি মিষ্টিপানির পুকুর ডুবে গিয়ে লোনাপানি ঢুকে পড়েছে বলেও তিনি জানান। অন্য একটি দায়িত্বশীল সূত্র জানায়, সুন্দরবন পশ্চিম ও পূর্ব বন বিভাগের বন্য প্রাণীদের জন্য সংরক্ষিত সুপেয় ৪৪ টি পুকুরের মধ্যে ৪৩ টি সাগরের লবণ পানিতে ডুবে গেছে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর