বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

এপেক্স কারখানার আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে প্রায় সব

প্রতিবেদকের নাম / ৯০ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৯:১৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : রাজধানীর তেজগাঁওয়ে ভয়াবহ আগুনে পুড়লো এপেক্সের টায়ার কারখানা। পানি সঙ্কটে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে কারখানাটির অধিকাংশ। অগ্নিকাণ্ডে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, ‘ভোর ৫টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন নির্বাপণের পাশাপাশি ডাম্পিংয়ের কাজ চলছে। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আমরা একটি তদন্ত কমিটি করবো। তদন্ত কমিটিই জানাবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে আগুনের গতিবেগ আর বাড়ার সুযোগ নেই।’

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা। রাজধানীর তেজগাঁওয়ে অ্যাপেক্স টায়ার কারখানায় লাগা আগুন মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। সময় যত গড়ায় পরিস্থিতি ততই ভয়াবহ রূপ নিতে থাকে। এক এক করে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। কিন্তু পানি সঙ্কটে হিমশিম খেতে হয় দমকলকর্মীদের।

স্থানীয়দের অভিযোগ প্রথমে আগুনের ভয়াবহ কম থাকলেও, বেশি গুরুত্ব না দেয়ার কারণে পরিস্থিতি ক্রমেই খারাপ হয়। অগ্নিকাণ্ডের এক পর্যায়ে কারখানার ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কোনো ধরনে দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর