সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

কালিগঞ্জে দশদিন ব্যাপী কর্মসূচী পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৯৫ সময়ঃ
নিউজ আপঃ বুধবার, ১০ মার্চ, ২০২১, ৮:৫৪ অপরাহ্ণ

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহি কর্মকর্তার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য সাঈদ মেহেদী। সভায় সর্ব সম্মতিক্রমে ১৭ ই মার্চ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত দশ দিনব্যাপী এই উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সকালে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় কালিগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় শহীদ সেহরাওয়ার্দী পার্ক থেকে বর্ণাঢ্য র‍্যালী, এছাড়া উপজেলার সকল মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও দোয়া অনুষ্ঠান। দশ দিনে পৃথক দশটি চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে উপ-কমিটি গঠন করা হয়েছে

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর