রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

কালিগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি। / ১০১ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ১৭ মে, ২০২১, ১১:৪৬ পূর্বাহ্ণ

সাতক্ষীরার কালিগঞ্জ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছে।

নিহত গৃহবধূ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৮)।রবিবার (১৬ মে) বিকেল ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহতের স্বামী সাদিকুল ইসলাম ও ছেলে শিমুল জানান, সাদিকুল ও তার ছোট ভাই মনিরুল ইসলাম (৪০) এর মধ্যে ৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো।

এরই সূত্রধরে গত বুধবার রাত ১১ টার দিকে লাঠি ও রড নিয়ে তার ভাইসহ ৭-৮ জন তাদের উপর অতর্কিত হামলা চালায়। ওই সময়ে লাঠির আঘাতে

সাদিকুলের স্ত্রী শিরিনা বেগমের হাত ও পায়ের একটি আঙ্গুল ভেঙে যায়। এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখান থেকে রবিবার (১৬ মে) সকালে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষার জন্য শিরিনাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে কালিগঞ্জে ফেরার পথে পারুলিয়া নামক স্থানে ওই গৃহবধূর মৃত্যৃ হয়।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ গৃহবধূর বাড়িতে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে কারা জড়িত

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর