মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ক্যাসিনোর জন্য ক্লাবের কক্ষ ভাড়া দেওয়ায় লোকমান গ্রেপ্তার: র‍্যাব

প্রতিবেদকের নাম / ১২৫ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৫৫ অপরাহ্ণ

ঝিনুক টিভি ডেস্কঃ

মোহামেডান স্পোর্টিং ক্লাবের কক্ষ ক্যাসিনোর জন্য ভাড়া দেওয়ায় লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‍্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, এ ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

লোকমান মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) পরিচালক।

গতকাল বুধবার দিবাগত রাতে লোকমানকে তাঁর মণিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র‍্যাব-২। আটকের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব-২-এর কার্যালয়ে নেওয়া হয়।

র‍্যাব-২-এর সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলর এ কে এম মমিনুল হক ওরফে সাঈদকে দৈনিক ৭০ হাজার টাকায় ক্লাবের কক্ষ ভাড়া দিয়েছিলেন লোকমান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটি একটি রেজ্যুলেশনের ভিত্তিতে কক্ষ ভাড়া দেয়। এ ঘটনায় পরিচালনা কমিটির আর কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অস্ট্রেলিয়ার এএনজেড ও কমনওয়েলথ ব্যাংকে লোকমানের ৪১ কোটি টাকা গচ্ছিত আছে বলে জানিয়েছে র‌্যাব।

সাঈদ আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি। তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি যুবলীগেরও নেতা। তিনি ক্যাসিনো-বাণিজ্যে জড়িত। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগ আছে।

লোকমান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর