বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ঘূর্ণিঝড় “যশ” মোকাবেলায় সাতক্ষীরা জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি। / ১৬০ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ২১ মে, ২০২১, ১১:৩১ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় “যশ” মোকাবেলায় সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উক্ত জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে জুমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শাফায়াত, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, এনএসআই সাতক্ষীরার উপ পরিচালক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা -১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা -২ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলামসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা, আসন্ন ঘূর্ণিঝড় “যশ” মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দূর্যোগের আগে, দূর্যোগের সময় এবং দূর্যোগের পরবর্তী করণীয় নিয়ে সভায় আলোচনা করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএমএস মোস্তফা কামাল বলেন, আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড় যশ সাতক্ষীরা খুলনা উপকূলে মে মাসের শেষ সপ্তাহে আঘাত হানতে পারে। সে ধরনের পূর্বাভাস দেখেই আমরা আগে থেকেই প্রস্তুতি সভা করেছি। এটি আমাদের আগাম প্রস্তুতি। আমরা প্রস্তুত আছি কিনা সেটি বোঝার জন্য।

তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলায় ১৪৫ টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আছে। এছাড়া আমাদের ১৫০০ স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখা হয়েছে। ১৮৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। দুই কোটি ১৫ লাখ টাকার নগদ অর্থ সহায়তার জন্য রয়েছে।

পর্যাপ্ত পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওয়াটার ট্যাংকি রয়েছে। পুলিশ আনসার বিজিবি ও স্বাস্থ্য বিভাগ প্রস্তুত আছে। জেলা প্রশাসন সব সময় সজাগ থেকে বরাবরের মত দুর্যোগ মোকাবেলায় সক্ষম হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর