শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
কিশোর মারুফ হত্যা: আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী বিচার দাবিতে সড়ক অবরোধ গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলীগ নেতার

প্রতিবেদকের নাম / ৬৬ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ

সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগ নেতা আতাউস সামাদ বাবু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে উঠেছেন।

জানা গেছে, জুলাই মাসের মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহার করে ধারাবাহিকভাবে পোস্ট ও পোস্টার শেয়ার করছেন। নিজেকে মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে পরিচয় দিচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়েও মত প্রকাশ করছেন।

উল্লেখ্য, তিনি সাবেক এমপি ব্যারিস্টার সুমন-এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তার ছবি ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে ২ নম্বর চৌমুহনী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির প্রভাবশালী প্রার্থী মাহবুবুর রহমান সোহাগ-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন।

সামাজিক মাধ্যমে ব্যারিস্টার সুমনের মুক্তির দাবিতেও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। স্থানীয় রাজনৈতিক মহলে তার এই ক্রিয়াশীলতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতার বাড়ি চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফের ছেলে।

নিজের অবস্থান সম্পর্কে তিনি বলেন, “আমি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। মানুষের কল্যাণে রাজনীতি করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আমার আদর্শ।”

অন্যদিকে, উপজেলা বিএনপির কয়েকজন নেতা মনে করছেন, এই মুহূর্তে তার অতিরিক্ত সক্রিয়তা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। তারা আশা করছেন, কিছুটা নীরব থাকা তার জন্য ভালো হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর