রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের চেয়ারম্যানসহ মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার-২

প্রতিবেদকের নাম / ১৮২ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ১০:২৩ পূর্বাহ্ণ

ঝিনুক টিভি ডেস্ক-
মানবতা বিরোধী অপরাধ মামলায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রশিদ মিয়া ও কোলা গ্রামের সাহেব আলী মালিতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরে সদর উপজেলার ডাকবাংলা ত্রিমনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুর রশিদ মিয়া ও সাহেব আলী মালিতার বিরুদ্ধে অভিযোগের ভিক্তিতে মানবতা বিরোধী অপরাধে তদন্ত চলছিল। তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ প্রসিকিউশন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে । এরই ধারাবাহিকতায় পরবর্তীতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গ্রেফতারী পরোয়ানার ভিক্তিতে ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে বলে তিনি জানান। তিনি আরো জানান গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মুজিবর মন্ডলের পুত্র হলিধানি এলাকার কোলা গ্রামের মোঃ মোশাররফ হোসেন জানান ১৯৭১ সালের ১৭ জুন আনুমানিক সকাল সাড়ে ১১ টার দিকে এলাকার রাজাকার কমান্ডার আব্দুর রশিদ এর নেতৃত্বে রাজাকার সাহেব আলী মালিতা ও আসমত আলীসহ রাজাকার বাহিনী তার দুই চাচা মুক্তিযোদ্ধা আছির উদ্দিন ও মহিউদ্দিনকে ধরতে আসে। রাজাকারা মুক্তিযোদ্ধা তার দুই চাচাকে না পেয়ে রাজাকার বাহিনী তার চাচা আজিবর মন্ডলকে ধরে। এ সময় তার অন্য দুই ভাই আনছার ও হবিবর বড় ভাই আজিবরের পাশে দাড়ায়। রাজাকাররা তিন ভাইকেই বেঁেধ ঝিনাইদহে নিয়ে যায়। তিনি আরো জানান তারা জানতে পারে রাজাকাররা তার তিন চাচাকে ঝিনাইদহ শহরের পুর্ব এলাকায় গুলি করে হত্যা করে লাশ গুম করে দেয়। এর পরদিন রাজাকার বাহিনী পুনঃরায় তাদের বাড়িতে আসে এবং পিতা মুজিবর ও অপর দুই চাচা মকবুল ও হবিবরের বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দেয়।
পরবর্তিতে রাজাকারদের হাতে নিহত আজিবর মন্ডলের পুত্র আনোয়ার হোসেন আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ প্রসিকিউশন-এ জড়িত রাজাকারদের বিরুদ্ধে ২০০৯ সালে একটি অভিযোগ দাখিল করে। তিনি আরো জানান রশিদ পরে রাজাকার আব্দুর রশিদ গম চুরি মামলা থেকে বাঁচতে কিছু জামায়াত সমর্থকদের নিয়ে ১৯৯৭ সালে আ’লীগে যোগদান করে । এরপর ১৯৯৯ সালে ইউনিয়ন আ’লীগের সভাপতি নির্বাচিত হন। এর আগে ১৯৮৮ সালে আব্দুর জামায়াতের সমর্থনে হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তিতে তিনি গত ইউপি নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে আবারো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। অবশেষে দীর্ঘ তদন্ত শেষে তারা মানবতা বিরোধী অপরাধ প্রমানিত হওয়ার পর পুলিশ সোমবার তাদের গ্রেফতার করে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর