বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

টিকার দ্বিতীয় ডোজ অপেক্ষমাণদের শরীরে আজ থেকে প্রয়োগ শুরু

সুন্দরবন অনলাইন ডেস্ক। / ১৮৪ সময়ঃ
নিউজ আপঃ সোমবার, ২ আগস্ট, ২০২১, ৪:৩১ অপরাহ্ণ

সরকার নির্ধারিত পদ্ধতিতে নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকা পাওয়ার জন্য যারা নিবন্ধন করেছিলেন এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকার প্রথম ডোজ পেয়েছেন। দুই মাস পর জুনে দ্বিতীয় ডোজ পাওয়ার কথা থাকলেও টিকা সংকটের কারণে তা পাননি। এ অবস্থায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অপেক্ষায় থাকা দেশের সোয়া ১৫ লাখ মানুষের শরীরে আজ থেকে দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু করছে স্বাস্থ্যসেবা বিভাগ।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে নভেল করোনাভাইরাসের টিকার জন্য গড়ে ওঠা কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে সরকার জাপানে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে। এ পর্যন্ত সোয়া ১০ লাখ ডোজ দেশে এসেছে। এ টিকা দিয়েই আজ শুরু হচ্ছে অপেক্ষমাণদের টিকা প্রয়োগ কর্মসূচি। আগামী মঙ্গলবার আরো সোয়া ছয় লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দেশে গণটিকাদান কার্যক্রম শুরু করে। সে সময় সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ করা হচ্ছিল। কিন্তু ভারতে সংক্রমণ বেড়ে গেলে টিকা রফতানি বন্ধ করে দেয় দেশটি। ফলে টিকার সংকটে পড়ে বাংলাদেশ। যারা প্রথম ডোজের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছিলেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেয়া সম্ভব হয়নি। পরে বিভিন্ন মাধ্যম থেকে দ্বিতীয় ডোজের জন্য এ টিকার উৎস খুঁজতে শুরু করে সরকার। এ সময় কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সংস্থান হয়। তবে এবারের টিকা ভারতে নয়, জাপানে উৎপাদিত।

ঢাকা বিভাগের সব জেলায় আজ থেকে অপেক্ষমাণদের শরীরে দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হলেও সারা দেশে আগামী সপ্তাহ থেকে এ টিকা দেয়া হবে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. শামসুল হক। তিনি জানান, দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণদের মোবাইল ফোনে বার্তা পাঠানো হবে। তবে আগে যারা এসএমএস পেয়েছিলেন কিন্তু টিকা পাননি, তাদের দ্বিতীয় ডোজ নিতে নতুন এসএমএসের প্রয়োজন হবে না।

শুরুতে প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ দেয়ার ক্ষেত্রে সরকার দুই মাসের ব্যবধান নির্ধারণ করেছিল। তবে টিকার সংকটের কারণে সে নির্ধারিত সময়সীমা ধরে রাখা যায়নি। দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণদের কারো কারো ব্যবধান হয়েছে চার-পাঁচ মাস। এত বেশি সময়ের ব্যবধানে টিকা নেয়ার ক্ষেত্রে প্রথম টিকার কার্যকারিতা কতটুকু তা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে।

এ বিষয়ে সরকার গঠিত টিকাবিষয়ক বিশেষ কমিটি ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের (নাইট্যাগ) সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমদ বলেন, প্রথম ডোজ পাওয়া ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় ডোজের অপেক্ষমাণদের সময়ের ব্যবধান পাঁচ-ছয় মাসও হচ্ছে। তবে এ বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। সময়ের এ ব্যবধানে প্রথম ডোজ নষ্ট হয় না। বরং শরীরে প্রয়োগকৃত প্রথম ডোজের কার্যকারিতা সময়ের ব্যবধানে বাড়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, সময়ের ব্যবধান বেশি হলে কার্যকারিতা কমে না, যা প্রমাণিত হয়েছে। ফলে যারা দ্বিতীয় ডোজ টিকা নেবেন তাদের চিন্তার কারণ নেই।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর