মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

দেশের ৪ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

প্রতিবেদকের নাম / ১১৭ সময়ঃ
নিউজ আপঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৭:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পর এবার মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি বিস্তৃত হচ্ছে। এই অবস্থায় আজ বৃহস্পতিবার টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. আরিফুজ্জামান ভূইয়া জানিয়েছেন, ব্রহ্মপুত্র -যমুনা নদ-নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা অব্যাহত থাকতে পারে।

আর গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি আরিচা এবং পদ্মা নদীর ভাগ্যকুল পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ সময় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাত কিছুটা কমেছে। আগামী শুক্রবার পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকবে। এরপর আবার বর্ষণ বাড়বে।

বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে বৃষ্টিপাত কমায় দেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে। গত বুধবার দেশে সর্বোচ্চ যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমারখালীতে, ৩৫ মিলিমিটার। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পর এবার মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি বিস্তৃত হচ্ছে। এই অবস্থায় আজ বৃহস্পতিবার টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর