বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

নোয়াখালীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

প্রতিবেদকের নাম / ১২৪ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২৫ অক্টোবর, ২০২০, ১০:০৫ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চাটখিলে মোবাইল ফোনের দোকান থেকে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার চাটখিল বাজারে এক ব্যবসায়ীর সাথে সিআইডি কর্মকর্তা পরিচয়ে মুঠোফোন ক্রয় করে প্রতারণা করার সময় তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে সিআইডির একটি ভুয়া পরিচয়পত্র ও ভুয়া এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

আটক আল নেওয়াজ (৩৩) পার্শ্ববর্তী সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের ভাওর কোট গ্রামের রফিক উল্যার ছেলে।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই যুবক দুপুরে চাটখিল বাজারের একটি দোকান থেকে একটি মোবাইল ফোন ক্রয় করেন। পরে সে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয়ে টাকা পরে দেবে বলে জানায়। দোকানদার অপারগতা প্রকাশ করলে সে সিআইডির পরিচয়পত্র দেখিয়ে দোকানদারকে হুমকি দেয়। পরে দোকানদারের সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন।

থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া বলেন, অভিযোগের সত্যতা পেয়ে ওই যুবককে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নোয়াখালী সিআইডি কর্মকর্তা রফিক জানান, বিষয়টি আমরা এখনো জানি না। তবে খোঁজখবর নিচ্ছি।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর