বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

পরিবেশ সুরক্ষায় লড়াইয়ের অঙ্গীকার বাইডেনের

প্রতিবেদকের নাম / ৮৫ সময়ঃ
নিউজ আপঃ রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ৭:২৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্টঃ পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে নিজ প্রশাসনের পরিবেশ সুরক্ষা টিমের নাম ঘোষণা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, নতুন এই টিমের সদস্যরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একটি উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে অগ্রসর হবে।

জলবায়ু বিষয় আলোচিত প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্প প্রশাসন যেখানে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছে, সেখানে জলবায়ুর ওপর জোর দেওয়ার কথা বলছেন বাইডেন। ট্রাম্পের নীতি বদলে দিয়ে এটিকে সরকারের শীর্ষ এজেন্ডায় স্থান দেওয়ার অঙ্গীকার করে বাইডেন বলেন, নষ্ট করার মতো সময় হাতে নেই।

ট্রাম্প প্রশাসন যেখানে সিনেটের অনুমোদন পেলেই চূড়ান্ত হবে। সেক্ষেত্রে প্রথমবারের মতো কোনও কৃষ্ণাঙ্গ ব্যক্তি এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি (ইপিএ)-এর দায়িত্বে আসবেন।

জো বাইডেন বলেন, আমরা একটি সংকটে আছি। করোনার মতো জলবায়ু পরিবর্তন ইস্যুতেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। তার ভাষায়, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে আমেরিকা।’

এমন সময়ে পরিবেশ সুরক্ষা টিমের নাম ঘোষণা করলেন বাইডেন যার কদিন আগেই ‘জরুরি জলবায়ু পরিস্থিতি’ ঘোষণার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৈশ্বিক উষ্ণতার বিপর্যয় এড়াতে নিজ নিজ দেশে জরুরি জলবায়ু পরিস্থিতি ঘোষণার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর