শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারনে তালায় পানচাষীদের মাথায় হাত

সাতক্ষীরা প্রতিনিধি। / ১৬২ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ৪:৪৫ অপরাহ্ণ

প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারনে সাতক্ষীরার তালায় পানচাষীদের মাথায় হাত উঠে গেছে। করোনা মহামারীর মধ্যে তাই অতি কষ্টে জীবন যাপন করছেন এ সকল চাষীরা। তালা উপজেলায় এ বছর ৪২৫ হেক্টর জমিতে পান চাষ হয়েছে।

এলাকার চাহিদা মিটিয়ে পান ঢাকা খুলনাসহ দেশের বিভিন্ন বাজারে চালান দেওয়া হয়। পাটকেলঘাটার পান ঢাকায় বেশ সমাধৃত। এদিকে অনাবৃষ্টির কারনে উপজেলার সর্বত্রই পানের বরজ শুকিয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। প্রকৃতির এ অবস্থা থেকে পরিত্রাণের কোন উপায় নেই।

অনেকে সেচ দিয়ে কোন রকম বরজ বাচিয়ে রাখার চেষ্টা করছে। বৃহস্পতিবার কথা হয় পাটকেলঘাটার কুমিরা গ্রামের পান চাষী অর্জুন মন্ডল ও গোষ্ঠ মন্ডলের সাথে। তারা জানালেন আমাদের পানের উপর নির্ভর করে সংসার চলে।

কিন্তু প্রচন্ড তাপদাহের কারনে আমাদের বরজ শুকিয়ে গেছে। তাছাড়া আম্পানের ঝড়ে আমাদের পানের বরজের ব্যাপক ক্ষতি করে দেয়। আশাছিল সেই ক্ষতি পার করে আমরা লাভের মুখ দেখব সেটা তো হচ্ছেই না বরং তাপের প্রভাবে শুকিয়ে যাচ্ছে ক্ষেতের পান। পাটকেলঘাটার পদ্মঝাল ও ছাচি পান বেশ জনপ্রিয়। এ সকল পান খিলি হিসাবে বিক্রয় করা হয়।

ইসলামকাটি গ্রামের সুধাংশু জানান, এক কাউন পান চাষ করতে ২লক্ষ টাকা খরচ হয়। তার পর নতুন বরজ থেকে পান তুলতে প্রায় দুবছর সময় লাগে। তবে একটি পানের বরজ একবার রোপন করলে ১০ বছর পর্যন্ত তা থেকে পান সংগ্রহ করা যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মুলধন পর্যন্ত খোয়া যাচ্ছে।

যে কারনে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। তিনি আরও জানান একপন পান ৫০টাকা থেকে শুরু করে ২শত টাকা পর্যন্ত বিক্রয় করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে সব কিছু বন্ধ। লোন নিয়ে কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে হিমশিম খাচ্ছি। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান প্রায় ৭/৮মাস বৃষ্টিপাত না হওয়ার কারনে পানসহ সকল চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। কিন্তু প্রকৃতির এ খেলা সকলকে মেনে নিতে হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর