বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

ফোন পেলেই বিনামূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন পৌছে দিচ্ছে ‘শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংক’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সুন্দরবন অনলাইন ডেস্ক। / ৪৫৭ সময়ঃ
নিউজ আপঃ শনিবার, ১৯ জুন, ২০২১, ১০:১৪ অপরাহ্ণ

মে মাসের ১৫ তারিখ থেকে শুরু করা এই সংগঠনটি অন্তত ৪ জন মুমূর্ষু রোগীকে অক্সিজেন দিয়েছেন। চরম অক্সিজেন সংকটের সময় কয়েকজন যুবকদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্ব মহলে।

বিনা অক্সিজেনে, ঝড়ে পড়বে না কোনো প্রাণ- এই স্লোগান নিয়ে সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলায় এমডি লিটন, নুরুদ্দিন সিদ্দিকী, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, সোহরাব হোসেন, মোস্তফা জাহান, এস এম সবুজ, ইয়াসিন আরাফাত, আফজালুল বাসার রিজভী, হাসানুর রহমান, জি এম সোহেল রানা, শামীম হায়দার, শাহিনুর রহমান, রবিউল ইসলাম, হাসান রহমান, এমডি শাহিন, হালিম সুমন, এস এম ইব্রাহিম, সাইফুল গাজী ২০ জন যুবক “শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংক” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তারা নিজেদের উদ্দেশ্য সম্পর্কে প্রচার প্রচারণা চালায়।

একপর্যায়ে তাদের এই মহতি উদ্যোগের বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে। নির্ধারিত নম্বারে ফোন বা শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংকের ফেসবুক পেজে সহযোগিতা চাইলে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হন রোগীর বাড়ি।

গভীর রাতেও অক্সিজেন নিয়ে রোগীর বাড়িতে যান স্বেচ্ছাসেবকরা। ফোন করার সঙ্গে সঙ্গে বিনামূল্যে অক্সিজেন পেয়ে খুশি রোগীরা।

শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবক এমডি লিটন ও নুরুদ্দিন সিদ্দিকী বলেন, ১৫ মে আনুষ্ঠানিকভাবে আমরা কয়েকজন স্বেচ্ছাসেবক মিলে অক্সিজেন ব্যাংক চালু করি। এরপর থেকে সর্বোচ্চ চেষ্টা করছি মুমূর্ষু রোগীর অক্সিজেনের অভাব মেটাতে।আমাদের হটলাইন নাম্বার ০১৭১১-৩৬৩৩৪১ এই নম্বারে ফোন দিলে গভীর রাতেও মানুষের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছি আমরা।ইতিমধ্যে রমজাননগর ও কৈখালী ইউনিয়নে তীব্র শ্বাসকষ্টজনিত দুই জন রোগীকে আমরা বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেছি।

শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা মফিজুর রহমান বলেন, মুক্ত বাতাসের অক্সিজেনের অর্থমূল্য নির্ধারণের মাপকাঠি নেই। তবে সেই অক্সিজেন যখন সিলিন্ডার বন্দি হয় তখন তার আর্থিক মূল্য ধরা হয়। আমরা চেষ্টা করছি সমাজের হৃদয়বান মানুষের আর্থিক সহায়তায় বিনামূল্যে এই অক্সিজেন সেবা দিতে।
মফিজুর রহমান আরো বলেন, একজন মুমূর্ষু রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য সিলিন্ডারের পাশাপাশি একটা ফুল সেট এর প্রয়োজন হয়। একটি সেট তৈরি করতে আমাদের প্রায় ১৭ হাজার টাকার প্রয়োজন হয়। আমাদের দুটি সেট রয়েছে। একটি সেট রিফিল করা থাকলে সর্বনিম্ন পর্যায়ে ১ হাজার ৫শ মিনিট অক্সিজেন দেওয়া যায়। তবে যদি কারও অক্সিজেনের প্রয়োজন বেশি হয় সেক্ষেত্রে দুই থেকে তিন ঘণ্টায় শেষ হয়ে যায়। এই সিলিন্ডারগুলো সাতক্ষীরা থেকে রিফিল করা হয়। একবার রিফিল করতে ১৫০ টাকা ব্যয় হয়। রিফিলটা মূল নয়, মূল হচ্ছে সেট তৈরি করা। বর্তমানে আমাদের দুটি সেট রয়েছে। আমাদের যদি আরো কয়েকটি সেট থাকত তাহলে আরও বেশি মানুষকে সেবা দিতে পারতাম। এ ব্যাপারে বিত্তবানদের সহযোগিতা কামনা করেন মফিজুর রহমান।

শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, করোনা মহামারিতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি শ্যামনগর অনলাইন অক্সিজেন ব্যাংক যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবিদার। তিনি এই উদ্যোগকে স্বাগত জানান। এর পাশাপাশি এই সংগঠনকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর