বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পরিকল্পনা মন্ত্রী

প্রতিবেদকের নাম / ১১৩ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯, ৯:৩৮ অপরাহ্ণ

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অধিকাংশেরই বিচার হয়েছে। এখনও যারা বিদেশে পালিয়ে রয়েছে, তাদেরও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে উচিত বিচার করা হবে।’ শুক্রবার রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সূত্রাপুর থানা আয়োজিত এক আলোচনা সভা, দোয়া মাহফিল, মানবভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘৭১’র পরাজিত শত্রুরা এখনও ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র থেমে নেই। তাই প্রত্যেকের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সমর্থন করতে হবে। ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিলো তারা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আফ্রিকা, ইউরোপসহ বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে। আমরা ওইসব দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে এনে খুনিদের বিচার করবো।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে লক্ষ প্রাণ দিয়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি। ঋণ শোধ করার জন্য আমরা তার নাম বার বার স্মরণ করি। তাই শুধু স্মরণ করলেই হবে না, কাজও করতে হবে। কারণ বঙ্গবন্ধু স্বাধীন একটি দেশ দিয়ে গেছেন। কথা বলার অধিকার দিয়ে গেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিদেশে পলাতক মূল আসামিদের বিদেশ থেকে দ্রুত ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা যদি দেশে ফিরে না আসতেন জেনারেল জিয়া এদেশটাকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানিয়ে ফেলতেন।’

‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জেনারেল জিয়া জড়িত ছিল’ উল্লেখ করে তিনি বলেন, ‘পর্দার অন্তরালে সবকিছু করেছে জেনারেল জিয়া। আর তারই ছেলে তারেক জিয়া জননেত্রী শেখ হাসিনাকে ২১ আগস্ট হত্যার চক্রান্ত করেছিল। খুনিরা যে দলেরই হোক না কেন তাদের রক্ষা হবে না। তাদের বিচারের রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।’

পরিকল্পনা মন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্ববাসীদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়ে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার আলোতেই আমরা সবাই আলোকিত। সারাবিশ্বে এখন বাংলাদেশ রোল মডেল।’

অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সূত্রাপুর থানা সভাপতি অধ্যক্ষ আহসান সিদ্দিকীর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা কণ্ঠশিল্পী রফিকুল আলম, কৃষক লীগ নেতা শেখ জাহাঙ্গীর আলম, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় ‘রংতুলিতে সঙ্গীতে আবৃত্তিতে বঙ্গবন্ধু’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর