মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বাইডেনের নির্দেশে সিরিয়ায় মধ্যরাতে বিমান হামলা, নিহত ১৭

প্রতিবেদকের নাম / ১২৩ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১:৩৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে পশ্চিম সিরিয়ার ইরান সমর্থিত সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বৃহস্পতিবার রাতের এ হামলায় অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক দফতর পেন্টাগন থেকে জানানো হয়েছে, একজন বেসামরিক ঠিকাদারকে হত্যা ও মার্কিন কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক সময়ের রকেট হামলার জবাবে এ আক্রমণ চালানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, ইরাকে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর ওপর রকেট হামলার পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনায় মার্কিন সেনারা বৃহস্পতিবার রাতে এ বিমান হামলা চালায়। সাম্প্রতিক সময়ে সিরিয়ায় আমেরিকান ও তাদের মিত্রদের প্রতি হামলা এবং বিভিন্ন বিষয়ে চলমান হুমকির জবাব হিসেবে এ হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র।

দুই সপ্তাহ আগে ‘এরবিল’ এয়ারপোর্টের ভেতরে যুক্তরাষ্ট্রের একটি মিলিটারি বেশে হামলায় বিদেশি এক ঠিকাদার নিহত হয়। আহত হয় আরও ৯ জন। ওই হামলায় রকেট ব্যবহার করা হয়েছিল।

ভয়েস অব আমেরিকা বলছে, গেল সপ্তাহের ওই হামলার পর এই হামলা যুক্তরাষ্ট্রের প্রথম প্রতিশোধমূলক পদক্ষেপ ছিল। তবে হামলার পরিধি কম থাকায় ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা কম। এছাড়া কেবল সিরিয়াতে হামলার সিদ্ধান্ত নেয়ায় গেল ১৫ ফেব্রুয়ারির হামলায় যুক্তরাষ্ট্রের নাগরিক আহত হওয়ার বিষয়ে নিজস্ব তদন্ত করার জন্য কিছুটা সময় পাবে ইরাক সরকার।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার অনুমোদন দিয়েছেন।

এদিকে গেল ১৫ ফেব্রুয়ারির হামলার দায় স্বীকার করেছে স্বল্প পরিচিত শিয়া জঙ্গিগোষ্ঠী সারায়া আওলিয়া আল দাম। এর ঠিক এক সপ্তাহ পর বাগদাতে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাাসিতে হামলা চালানো হয়। যদিও সেই হামলায় কোনও হতাহতের খবর মেলেনি।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর