শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
কিশোর মারুফ হত্যা: আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী বিচার দাবিতে সড়ক অবরোধ গ্রাম আদালতের সুফল শতভাগ মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে- জেলা প্রশাসক মিজৃ মর্জিনা আক্তার ইসলামী আন্দোলন নেতার বিরুদ্ধে সরকারী চাল পাচারের অভিযোগ : ৪২২ বস্তা চালবোঝাই ট্রাক জব্দ শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার সম্পাদক নুরুল আমীন রবীন “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন: পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তারা : অপরাধ দমনে সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই ’ নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়  ঐতিহ্য ও বিশ্বাসে ৩০০ বছরের চড়ক গাছ খেলা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন দক্ষিনবঙ্গের অগ্নিকন্যা হেলেন জেরিন খান হেলেন জেরিন খান এমপি মনোনীত হওয়ায় নেতাকর্মীদের আনন্দ-উচ্ছ্বাস বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বিএনপি নেতার আত্মীয় বলে কথা : সলেমানের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

প্রতিবেদকের নাম / ২৬১ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক :

জেলার কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার পূয়ালী মাদারীপুর এলাকায় আদালতের স্থায়ী  নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সলেমান হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সরজমিনে জানা যায়, উপজেলার কালকিনি পৌরসভার সরেজমিনে দেখা গেছে, যে জমি নিয়ে বিরোধ চলছে সে জমিতে আদালতের নিষেধাজ্ঞার পরপরই প্রকাশ্য দিবালোকে একটি ৫তলা ফাউন্ডেশনের বিল্ডিং নির্মাণ করছে সলেমান হাওলাদার। এখনও সেখানে ইট—বালু ফেলে রাখা হয়েছে। শ্রমিকেরা স্থাপনা নির্মাণের কাজ করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কালকিনি পৌর শহরের পূয়ালী মাদারীপুর এলাকায় প্রায় চার শতক জমি নিয়ে মীর সরোয়ার আলম ও হাবীবুর রহমান হাওলাদারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। যা শেষ পর্যন্ত আদালতে গড়ায়। বিরোধপূর্ণ ভূমি হাবীবুর রহমান খোকন দরজী নামের এক ব্যক্তির নিকট বিক্রি করেন। খোকন দরজী তার স্ত্রীর নামের পাওয়ার অব এ্যাটরনী দেন। কিছু দিন পর খোকন দরজী ও তার স্ত্রী আদালতের নিষেজ্ঞা চলাকালে কালকিনির সলেমান হাওলাদার নামে এক ব্যক্তির নিকট বিক্রি করেন। অভিযোগ রয়েছে, সলেমান হাওলাদার কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খানের নিকট আত্মীয় হওয়ায় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই প্রকাশ্যে হরহামেশেই দিব্বি বহুতল ভবনের নির্মাণের কাজ করছেন। সলেমান হাওলাদার মজিদবাড়ী ভূরঘাটার ফল ব্যবসায়ী।
মামলার বাদী মীর সরোয়ার আলম বলেন, আমাদের ক্রয়কৃত সম্পত্তির মধ্যে সলেমান হাওলাদার গংরা ৩.৮৬ শতাংশ জমিতে আমাদের গাছ—গাছালি কেঁটে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করে। পরে আমি আদালতের দারস্থ হই। আদালত নালিশী ভূমিতে স্থিতাবস্থা ও নির্মাণ কাজ বন্ধ এবং শান্তি—শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ প্রদান করেন। সে আলোকে আমি স্থিতাবস্থায় থাকলেও সলেমান হাওলাদার গংরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও মাদারীপুর জেলা জজকোটে দেওয়ানী মামলা নং ৬৭/২০২৪ইং মামলায় মহামান্য আদালত নলিশী জমির ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। সলেমান হাওলাদার কে ডাক দিলে আমার লোকজনকে মারতে তেড়ে আসে এবং প্রান নাশের হুমকি প্রদান করে। আমি এর সঠিক বিচার চাই।
বিবাদী সলেমান হাওলাদার বলেন, আমি আমার জমিতে স্থাপনা নির্মাণ করছি। এই জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রশাসনের নির্দেশনা মতেই কাজ করছি। তারা সবই জানে। আমার আত্মীয় বিএনপি নেতা আঃ সালাম খান সবই ম্যানেজ করছে, সে সবই জানে।
এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ জহিরুল আলম বলেন, আদালতের আদেশে ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উভয়কে শান্তি—শৃংখলা বজায় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন ধরনের নির্মাণ কাজ না করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এখন ওই জমিতে স্থাপনা নির্মাণ করেছে কিনা তা আমার জানা নেই। তবে এ সংক্রান্ত আদালতের যেকোন আদেশ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর