বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২২তম মৃত্যুবার্ষিকী ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বুমরার আগুনে পুড়ে ফলোঅনে পড়ল অস্ট্রেলিয়া

প্রতিবেদকের নাম / ১২৬ সময়ঃ
নিউজ আপঃ শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৬ পূর্বাহ্ণ

ভারত কাল ৭ উইকেটে ৪৪৩ রানে প্রথম ইনিংস ঘোষণার পর অনেকেই অবাক হয়েছিলেন। প্রশ্ন উঠেছিল, একটু তাড়াতাড়ি ইনিংস ঘোষণা হয়ে গেল না? বেশি দিন আগের কথা নয়, মাত্র দুই বছর আগে অস্ট্রেলিয়ারই বিপক্ষে ঠিক এই রানেই প্রথম ইনিংস ঘোষণা করে পরে ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। বিরাট কোহলি হলে হয়তো জবাবে বলতেন, আরে ওটা এই অস্ট্রেলিয়া নয় স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারের অস্ট্রেলিয়া। টিম পেইনের এই অস্ট্রেলিয়া তো ফলোঅনই এড়াতে পারল না!

কোহলিকে নিয়ে এই রূপক কল্পনাকে মেলবোর্নের বাইশ গজে বাস্তবে অনূদিত করেছেন ভারতের বোলাররা। পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টে স্মিথ ও ওয়ার্নারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসেই বিশাল সংগ্রহ পাওয়ায় জয়ের মুখ দেখেছিল অস্ট্রেলিয়া। কিন্তু পেইনের এই অস্ট্রেলিয়ায় যে একজন স্মিথ কিংবা ওয়ার্নার নেই। যাঁরা আছেন তাঁরা ফলোঅনও কাটাতে পারলেন না। আজ তৃতীয় দিনে চা-বিরতির পর শেষ সেশনের খেলা শুরুর চতুর্থ ওভারের মধ্যেই অস্ট্রেলিয়া ১৫১ রানে অলআউট। কেউ ফিফটি পর্যন্ত পাননি! সর্বোচ্চ ২২ রান এসেছে পেইন ও মার্কাস হ্যারিসের ব্যাট থেকে। ২৯২ রানে এগিয়ে থেকেও অবশ্য অস্ট্রেলিয়াকে ফলোঅনে পাঠাননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

কাল বিনা উইকেটে ৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। আজ তাঁদের ব্যাটিং অর্ডারকে তাসের ঘর বানিয়ে ছেড়েছেন জাসপ্রীত বুমরা। ৩৩ রানে ৬ উইকেট নিয়েছেন এই পেসার। এক পঞ্জিকাবর্ষে এশিয়ার প্রথম বোলার হিসেবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ন্যূনতম ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন বুমরা।

আজ অবশ্য ভারতকে ভালো শুরু এনে দিয়েছেন ইশান্ত শর্মা। অস্ট্রেলিয়ার ২৪ রানে ওপেনার অ্যারন ফিঞ্চকে ফেরান তিনি। মধ্যাহ্নভোজ বিরতির আগে ৮৯ রান তুলতেই ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর মধ্যে শন মার্শ ও মার্কাস হ্যারিসকে তুলে নেন বুমরা। গতি আর স্লোয়ারের মিশেলে আজ তিনি অসাধারণ বল করেছেন। দ্বিতীয় সেশনে ৫৬ রান তুলতে আরও ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া (৭ উইকেটে ১৪৫)। শেষ সেশনে বুমরা নিজের দুই ওভারে নিয়েছেন ৩ উইকেট। প্রথম ওভারে পেইনকে (২২) তুলে নেওয়ার পর দ্বিতীয় ওভারে লায়ন ও হ্যাজলউডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস গুঁড়িয়ে দেন বুমরা।

অস্ট্রেলিয়াকে তাঁদের মাঠে সর্বশেষ ফলোঅনে পাঠিয়েছিল ইংল্যান্ড। ১৯৮৮ সালে সিডনি টেস্টে। এরপর অস্ট্রেলিয়া তাদেরই ঘরের মাঠে দুবার ফলোঅনে পড়েছে, এই দুবারই প্রতিপক্ষ ভারত। ২০০৪ সালে সিডনি টেস্টের পর এবার মেলবোর্ন টেস্ট। কিন্তু এই দুবারই প্রতিপক্ষকে ফলোঅনে না পাঠিয়ে ভারত ব্যাটিংয়ে নেমেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৮ রান। দুই ইনিংস মিলিয়ে এরই মধ্যে ৩০০ রানের লিড নিয়েছে কোহলির দল।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর