রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল ফোঁড়ার চিকিৎসায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতালে ভাঙচুর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এখন কেউ আমাকে বলবে না, মা তুমি খাইছো আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে পিষ্ট চাকায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হেলেন জেরিন খান মোবাইলে মনোমালিন্য : প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত সংরক্ষিত নারী আসন : প্রথম দিনেই বিএনপির ৬০০ মনোনয়ন ফরম বিক্রি সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের এগিয়ে রাখতে চায় বিএনপি, চূড়ান্ত তালিকা শিগগিরই পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি মর্জিনা আক্তার বাসস এমডি হলেন কামাল উদ্দিন সবুজ  ফিলিং স্টেশন মালিক ও ট্যাগ অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা ঘুড়ি ওড়াতে দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবেন কারা, জানালেন চিফ হুইপ উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ, বড় কারণ পরকীয়া জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন বিএনপির দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ নামজারিতে ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে : এমপি জাহান্দার আলী
Notice :
বিজ্ঞপ্তি : পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আলোকিত সময় এর জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কিছু সংখ্যক সংবাদকর্মী আবশ্যক। 01307520775 হোয়াটসঅ্যাপ

বেগমগঞ্জের গৃহবধুসহ সারাদেশে ধর্ষন ও যৌন নিপীড়নের প্রতিবাদে কালিগঞ্জ মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১০২ সময়ঃ
নিউজ আপঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৪:০৪ অপরাহ্ণ

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে নারী উন্নয়ন সংগঠন প্রেরণা। প্রেরণা’র আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা নারীনেত্রী ইলা দেবী মল্লিক। প্রেরণা নারী কর্মী শামিমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেরণা এর নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার সাতক্ষীরা স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সময় চ্যানেলের জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, দৈনিক দৃষ্টিপাত কালিগঞ্জ ব্যুরো প্রধান আশিক মেহেদী, মিশন মহিলা সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ, মানববন্ধন কর্মসূচিতে এনজিও প্রতিনিধি, নারীনেত্রী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সমাজকর্মী সহ প্রেরণা নারী কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বেগমগঞ্জের নারী নির্যাতনসহ সারাদেশের সকল প্রকার নারী নির্যাতন যৌন হয়রানি ধর্ষণ সহ সকল প্রকার অপরাধ নির্মূলে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

Facebook Comments Box


এই বিভাগের আরও খবর

জেনে নিন এক ক্লিকে বিভাগের সবখবর